শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক ব্রিটিশ নাগরিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে কুমিল্লার শ্রম আদালত। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার (২১ মে) সকালে এই রায় ঘোষণা করেন সম আদালতের আদালতের চেয়ারম্যান কুমিল্লার জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান। মামলা সূত্রে জানা যায়, ব্রিটিশ নাগরিক জর্জ এডউইন কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা এলাকায় অবস্থিত তেল ও প্রাকৃতিক গ্যাসভিত্তিক কোম্পানি ‘তাল্য বাংলাদেশ লিমিটেড’ নামক প্রতিষ্ঠানের জিএম হিসেবে কর্মরত৷ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শ্রমিকদের নির্ধারিত ৮ ঘণ্টার পরিবর্তে দৈনিক ১২ ঘণ্টা করে কাজ করানো, শ্রমিকদের কল্যাণ তহবিল ও অংশ্রগ্রহণ তহবিল শ্রম আইন অনুসারে পরিচালিত না হওয়াসহ বাংলাদেশের শ্রম আইনের সাথে সাংঘর্ষিক রেখে কাজ করানোর অভিযোগে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের পক্ষে চলতি বছরের ১১ মার্চ মামলাটি দায়ের করা হয়। পরে, শুনানীতে শ্রম আইন ২০০৬-এর ৩০৩ এর ঙ, ৩০৭ এবং ৩১২ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷  এদিকে, শুনানিতে প্রতিষ্ঠানটির জিএম জর্জ এডউইন দায় স্বীকার করে নেয় এবং আদালতের আদেশ অনুযায়ী জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করে দেয়। মামলার তথ্য নিশ্চিত করেন শ্রম আদালতের হিসাবরক্ষক রাহিদ হাসান। তিনি জানান, এর আগে প্রতিষ্ঠানটিকে শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে লিখিতভাবে নোটিশ প্রদান করা হয়েছিল। এদিকে, শ্রমিক অধিকার সংরক্ষণে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। তারা মনে করেন, এই রায়ের মাধ্যমে অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। শ্রমিকদের অধিকার রক্ষায় এ ধরনের নজরদারি ও আইনি পদক্ষেপ আরও জোরদার করা জরুরি।এ বিষয়ে কুমিল্লা অঞ্চলের কয়েকজন শ্রমিক নেতা জানান, শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করানো তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। আদালতের এই সিদ্ধান্ত শ্রমিকবান্ধব প্রশাসনের পরিচয় বহন করে বলেও মন্তব্য করেন তারা। এছাড়াও, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের এমন উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন তারা৷ ভবিষ্যতেও এভাবে শ্রমিকদের পাশে থাকার আহবান করেছেন তারা৷এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বয়সসীমা ছাড়াই অফিস সহকারী নিয়োগ নেবে আড়ং
বয়সসীমা ছাড়াই অফিস সহকারী নিয়োগ নেবে আড়ং

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ংয়ে ‘অফিস সহকারী’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৭ মে পর্যন্ত আবেদন করতে Read more

আবারও সিনেমায় ফিরছেন শাবনূর
আবারও সিনেমায় ফিরছেন শাবনূর

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সময়ের পরিক্রমায় অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন অনেক আগেই। এর মধ্যে কয়েকবারই সিনেমায় ফেরার কথা জানিয়েছিলেন Read more

শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কাজে চুক্তিগত অনিয়ম, দরপত্রে কারসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ Read more

তুরস্কে ‘জুয়া কেলেঙ্কারিতে’ ২০ ফুটবলার কারাগারে
তুরস্কে ‘জুয়া কেলেঙ্কারিতে’ ২০ ফুটবলার কারাগারে

তুরস্কের পেশাদার ফুটবল লিগে অবৈধভাবে ম্যাচে বাজি ধরার মামলায় গ্রেপ্তার হওয়া ফুটবলারদের মধ্যে ২০ জনকে কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত। এদের Read more

ফরিদপুরে পানিবন্দি ২৫০ পরিবার, দুর্বিষহ জীবন
ফরিদপুরে পানিবন্দি ২৫০ পরিবার, দুর্বিষহ জীবন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির কারণে প্লাবিত হয়েছে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা। এতে জলাবদ্ধতায় দুর্বিষহ জীবন যাপন করছে সেখানে Read more

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। রাতভর গাজায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন