জনভোগান্তি কমাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন দ্রুত আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে চিঠি পাঠিয়েছেন এক ব্যক্তি। বংশালের অধিবাসী হোসাইন মোহাম্মদ আনোয়ার মঙ্গলবার (২০ মে) এ চিঠি পাঠান।ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর করা চিঠিতে বলা হয়েছে, বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী হোসাইন মো. আনোয়ার একজন সচেতন নাগরিক। জুলাই আন্দোলনের সংগঠক ও এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী।চিঠিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন না হওয়ায় প্রতিনিয়ত সিটি করপোরেশন তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এতে করে জনহয়রানি ও ভোগান্তি বাড়ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মো. শেখ ফজলে নূর তাপসের মেয়াদ শুরু হয় ২০২০ সালের ১৬ মে এবং ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে পালিয়ে যান। ঢাকা উত্তরের আতিকুল ইসলাম কার্যক্রম শুরু হয় ২০২০ সালের ১৬ মে এবং ২০২৪ সালের ৫ আগস্ট উনিও পালিয়ে যান এবং পরবর্তীতে গ্রেফতার হন। এরপর ২০২৪ সালের ১৯ আগস্ট দুই সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। স্বাভাবিক নিয়ম অনুসারে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়রের কার্যকালের মেয়াদোত্তীর্ণ হয়েছে গত ১৫ মে (২০২৫)। আরও বলা হয়, ঢাকার দুই সিটি করপোরেশনের অন্তত ২ কোটি জনগণ বাস করে। যদি নির্বাচিত প্রতিনিধি না থাকে তাহলে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা খুবই কষ্ট সাধ্য। এই বিশাল জনগোষ্ঠির ভোগান্তির আর শেষ থাকে না। নির্বাচন না দিয়ে জনগণের দৈনন্দিন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এবং মারাত্মক জটিলতা তৈরি করতেছে, যা নগর গঠনের মানবাধিকার লঙ্ঘনের শামিল।অতএব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা
শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পৃথক ৬টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে Read more

মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার
মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার

মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি ও সদর Read more

সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য
সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে। রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে কমিশন নতুন একটি Read more

মেঘনা থেকে যুবকের মরদেহ উদ্ধার
মেঘনা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে উমায়ের হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় তিনদিন Read more

সুদানে আরএসএফের হামলায় নিহত অন্তত ৩০
সুদানে আরএসএফের হামলায় নিহত অন্তত ৩০

আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশারের বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে আধা-সামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার আধা-সামরিক বাহিনীর Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন