নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ বুধবার (২১ মে) ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২০ মে) রাতে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির নেতারা।দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। এ সময় দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি।তিনি আরও বলেন, ৫ আগষ্টের পরে সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনও দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেয়া জরুরি। এ সময় গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান তিনি।ঢাকা উত্তরের প্রশাসক মো. এজাজের প্রসঙ্গে তিনি বলেন, তার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই। কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে। সরকারের উচিত বিষয়টি তদন্ত করা।জনকল্যানের সরকারের কাজ করা উচিত উল্লেখ করে তিনি বলেন, কোনও দলকে সন্তুষ্ট করা অন্তবর্তী সরকারের কাজ নয়। স্থানীয় নির্বাচন বিএনপি না চাওয়ার কারণ রয়েছে। সার্বিকভাবে স্থানীয় নির্বাচন দেয়ার মাধ্যমে সংকট সমাধান হবে। এটা ইসির আস্থা অর্জনে এটা ভূমিকা রাখবে।দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। এই কমিশনকে পুনর্গঠন করার জন্য আগামীকাল আমরা মাঠে নামব।সদস্যসচিব আখতার হোসেন বলেন, এই নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। ইশরাকের হোসেনের মেয়র পদের মামলায় আদালতে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ইসি পুনর্গঠনের দাবিতে আগামীকাল সকাল ১১টায় ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এনিসিপি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ সামনে ভারত-চীন কি বন্ধু হয়ে উঠতে পারবে?
যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ সামনে ভারত-চীন কি বন্ধু হয়ে উঠতে পারবে?

বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত টানাপোড়েনের আবহে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে চীন। দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত শু ফেইহং Read more

‘খালেদা জিয়া আগামী মাসের যেকোনো সময় দেশে ফিরতে পারেন’
‘খালেদা জিয়া আগামী মাসের যেকোনো সময় দেশে ফিরতে পারেন’

আগামী মাসের যে কোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Read more

আগামী নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু
আগামী নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার (৩০ Read more

নবীনগরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবদল নেতা
নবীনগরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবদল নেতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা মফিজুর রহমান মুকুল (৪৫) গুরুতর Read more

জীবননগরে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
জীবননগরে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

চুয়াডাঙ্গার জীবননগরে চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষিদের। বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের সবজি খেতেই পচে Read more

বেথেলের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানোর আশা ইংলিশদের
বেথেলের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানোর আশা ইংলিশদের

সিডনিতে চলমান পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টের চতুর্থ দিনে নজর কাড়লেন ইংলিশ ব্যাটার জ্যাকব বেথেল। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন