টানা ৫দিন কাস্টমস কর্মকর্তাদের ‘কলম বিরতি’র পর আবারো কাজ শুরু হয়েছে বেনাপোল কাস্টমস হাউজে। এর ফলে কর্মচাজ্ঞল্য ফিরে এসেছে বেনাপোল বন্দরে। সোমবার অর্থ মন্ত্রনালয়ের আশ্বাসে কলম বিরতি স্থগিত করেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।   আজ মঙ্গলবার (২০ মে) সকাল থেকে কাস্টমস, বন্দর ও চেকপোস্টে কাজে যোগ দেন কাস্টমস কর্মকর্তারা। সকাল থেকে কাস্টম ও বন্দরে ভীড় দেখা যায়। কয়েকদিনের কাজ সবাই গুছিয়ে নিচ্ছে আগে ভাগে। ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত টানা ৫দিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কলম বিরতি পালন করে কাস্টমস কর্মকর্তারা। এতে আমদানি-রপ্তানিসহ মালামাল শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া ব্যাহত হয়।এদিকে ৭টি পণ্য রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার পর যে সব পণ্যবাহী ট্রাক গামেন্টস পণ্য নিয়ে বেনাপোল বন্দরে এসেছিল, সেসব ট্রাক মালামাল নিয়ে ঢাকায় ফিরে যাচ্ছে। এসব রপ্তানিকারকের পক্ষে সংশ্লিস্ট সিএন্ডএফ এজেন্ট বেনাপোল বন্দরের কাছে আবেদনের মাধ্যমে ট্রাকগুলো ফেরত নিয়ে যাচ্ছে। ভারতীয় কাস্টমসের পক্ষ থেকে সে দেশের ব্যবসায়ীদের কোন আশ^াস্ত করতে পারেনি বলে জানান এপারের রপ্তানিকারক ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্ট। উল্লেখ্য, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে সাড়ে চারশ থেকে পাঁচশ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে দুইশ থেকে আড়াইশ ট্রাক রপ্তানি পণ্য নিয়ে যায় ভারতে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে তিনদিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
খাগড়াছড়িতে তিনদিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

খাগড়াছড়িতে "জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫। আগামী শুক্রবার Read more

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু
ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সানজু বাড়াইক। তিনি বিশ্ববিদ্যালয়ের Read more

ইসরাইলে ভয়ংকর ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইসরাইলে ভয়ংকর ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে পাল্টা-পাল্টি হামলার জবাব দিচ্ছে দুই দেশ। এবার ইসরায়েলে ভয়ংকর ফাতাহ-১ ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে Read more

নওগাঁয় অটোরিকশা চালককে হত্যা, ৫ জনের যাবজ্জীবন
নওগাঁয় অটোরিকশা চালককে হত্যা, ৫ জনের যাবজ্জীবন

নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে Read more

‘নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না’
‘নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার মোহে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। খুন, গুম, হত্যা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন