জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি জহির রায়হান বলেছেন, নতুন ধারার রাজনৈতিক চিন্তাভাবনায় ছাত্রদল মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের হল দখলদারিত্বের যে রাজনীতি করেছে উল্লেখ্য করে কেন্দ্রীয় এই ছাত্রদল নেতা বলেন, আমরা বাইক শোডাউনে যাইনি, দখলদারিত্বেও যাইনি। আমরা আমাদের বোনদের প্রায়োরিটি দিচ্ছি যাতে তারাও আমাদের কাধে কাধ মিলিয়ে দেশ বিনির্মাণে কাজ করতে পারে।মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে শাখা ছাত্রদলের পক্ষ থেকে নবীন সদস্য সংগ্রহে সদস্য ফর্ম বিতরণ ও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্ররাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির রায়হান এসব কথা বলেন। এর-আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীর।ছাত্রদলের সহ সভাপতি জহির রায়হান বলেন, আমরা যখন এখানে আলোচনা করছি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী শাহানুরের উপর সন্ত্রাসী হামলা করেছে। কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্যকে হত্যা করা হয়েছে, পারভেজকে হত্যা করা হয়েছে। আমরা এই বাংলাদেশের জন্য ১৭ বছর লড়াই সংগ্রাম করিনি।একটি দল আছে যারা ছাত্রদলের নেতারা খুন হলে উল্লাসে মেতে ওঠে, বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে উল্লেখ্য করে কেন্দ্রীয় এই সহ সভাপতি বলেন, ইসলামী মূল্যবোধকে ধারণ করে এমন কোন সংগঠন থাকলে সেটা জাতীয়তাবাদী ছাত্রদল। ৫ তারিখে শেখ হাসিনা পালিয়ে না গেলে আমরা অনেক মাস্টারমাইন্ডকেও আমরা দেখতে পেতাম না যারা এখন অনেক বড় বড় মাস্টারমাইন্ড বনে গেছেন। বিগত ১৭ বছরে ছাত্রদল রাজপথে থাকলেও একটি কর্মী ভাড়া করে আনতে হয়নি, অথচ আপনারা বলে বেড়ান ছাত্রদল নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছে। ছাত্রদলের এই কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ইবির জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. জাকির হুসাইন, ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. গফুর গাজী এবং অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোমিনুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবিব, ওমর ফারুক, রোকন উদ্দিন, সালাহউদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী। প্রসঙ্গত, ইবি ক্যাম্পাসে সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বর মাসে সদস্য ফরম বিতরণের মতো কর্মসূচি পালন করে সংগঠনটি। এর দীর্ঘ ২২ বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় ফরম বিতরণ করে সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সানা উল্লাহ (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বড়বিল Read more

আগামী বছরের পাঠ্যবইয়েও আসছে একগুচ্ছ পরিবর্তন
আগামী বছরের পাঠ্যবইয়েও আসছে একগুচ্ছ পরিবর্তন

নির্দিষ্ট দল ও ব্যক্তির অতিরঞ্জিত বন্দনা পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের অবদানকে যৌক্তিকরূপে উপস্থাপনের নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক Read more

টেকনাফে ৪৬ কোটি টাকার মাদক ধ্বংস
টেকনাফে ৪৬ কোটি টাকার মাদক ধ্বংস

মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় মরণনেশা ইয়াবাসহ নানান প্রকার মাদকদ্রব্য পাচারের আগ্রাসন বেড়েই চলছে। এই মাদক পাচার প্রতিরোধে Read more

এবার ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস
এবার ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী Read more

আড়াইশ পেরিয়ে থামল বাংলাদেশ, জিম্বাবুয়ের টার্গেট ১৭৪
আড়াইশ পেরিয়ে থামল বাংলাদেশ, জিম্বাবুয়ের টার্গেট ১৭৪

আরও একটাবার টেলএন্ডারদের নিয়ে জাকের আলীর সংগ্রামের দৃশ্য দেখতে হলো বাংলাদেশকে। টপঅর্ডারে বড় রান না থাকার পর নাজমুল হোসেন শান্তর Read more

‘বিধবা বোনকে কু প্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় শহিদকে খুন’
‘বিধবা বোনকে কু প্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় শহিদকে খুন’

যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মাঠপাড়ার ইজিবাইক চালক শহিদুল ইসলাম শহিদ হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন