জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত হয়ে স্নায়বিক জটিলতা, প্যারালাইসিস ও গুলিবিদ্ধ অবস্থায় ভুগছেন এমন আরও সাত জন ‘জুলাই যোদ্ধাকে’ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে।মঙ্গলবার (২০ মে) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের ব্যাংককের উদ্দেশে পাঠানো হয়।স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত যোদ্ধা ও তাদের পরিবার দ্রুত সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামীতে আরও ২০ জনের বেশি আহত যোদ্ধাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) থেকে এক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল (নিন্স) থেকে তিন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে দুইজন রয়েছেন।এর মধ্যে বিএমইউতে চিকিৎসাধীন আব্দুল জব্বারের মূত্রথলির পাশে এখনো একটি বুলেট রয়ে গেছে। সিএমএইচের আশরাফুল পুরোপুরি প্যারালাইজড হয়ে পড়েছেন। তিনি ৫ আগস্ট যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুরুতর আহত হন। আর নিন্সে আহতদের এক তরুণের বাম পা প্যারালাইজড হয়ে গেছে। অন্যরা সবাই স্নায়বিক জটিলতায় ভুগছেন, যা তাদের স্বাভাবিক চলাচলের সক্ষমতা ক্ষুণ্ন করেছে।জানা গেছে, মঙ্গলবার সকালে সাড়ে ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে আহতদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। সেখানে তাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. মো. জহিরুল ইসলাম, বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা সুলতানা এবং ছাত্র প্রতিনিধি নাদিয়া, নুসরাত ও ইমরান।প্রসঙ্গত, এখন পর্যন্ত জুলাই যোদ্ধাদের মধ্যে ৪৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। তাদের অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে দেশে ফিরেছেন। সর্বশেষ আলোচিত জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মন মুখের পুনর্গঠন সার্জারির প্রথম ধাপ শেষে গত ৭ মে রাশিয়া থেকে দেশে ফেরেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাপে কাটার পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু
সাপে কাটার পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সাপে কাটা এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাতারে যাওয়ার প্রস্তুতিতে থাকা ওই যুবককে পদ্মগোখরো সাপে Read more

সিরাজদিখানে আ.লীগ নেতা গ্রেপ্তার
সিরাজদিখানে আ.লীগ নেতা গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. মোশারফ হোসেন ঢালী (৫২)।রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার Read more

কারখানা কর্তৃপক্ষের নোটিশে শোক প্রকাশ, দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
কারখানা কর্তৃপক্ষের নোটিশে শোক প্রকাশ, দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় মনট্রিমস্ লিমিটেড কারখানার এক শ্রমিকের আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। শনিবার (১৯ এপ্রিল) সকালে কারখানা Read more

মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও সোমাইয়া আক্তার। রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার Read more

আমি জয়ী হলে প্রোপাগাণ্ডা হেরে যাবে: শামীম
আমি জয়ী হলে প্রোপাগাণ্ডা হেরে যাবে: শামীম

সাইবার অ্যাটাক করে এবং প্রোপাগান্ডা চালিয়ে তার ভোট কমানোর অপচেষ্টা করা হয়েছে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন