নেত্রকোনা বারহাট্টা সড়কে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল (৪০) নামের একজন সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আট জন যাত্রী আহত হয়েছে তাদের মধ্য থেকে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সোমবার (১৯ মে) রাতে ১১ টার দিলে বারহাট্টা উপজেলার ব্র‍্যাক অফিসের সামনে স্বল্প দশাল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত দের উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত মোট আট জনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকি আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গিয়েছেন। নিহত সিএনজি চালক বারহাট্টা উপজেলার মহাজন পাড়ার জালাল মিয়ার ছেলে।বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, বারহাট্টা থেকে ৫ জন যাত্রী নিয়ে মোফাজ্জলের সিএনজি অটোরিকশা নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে অন্য একটি সিএনজি নেত্রকোনা থেকে ৫ যাত্রী নিয়ে আসার সময় স্বল্প দশাল গ্রামে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বারহাট্টা থেকে ছেড়ে যাওয়া সিএনজির চালক মোফাজ্জল ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুজন অক্ষত থাকলেও আরও আট যাত্রী আহত হয়। তার মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেসরকারি হাসপাতালে না যাওয়ায় রোগীকে লাথি মারার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
বেসরকারি হাসপাতালে না যাওয়ায় রোগীকে লাথি মারার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে অস্বীকৃতি জানানোয় রোগীকে লাথি মেরে Read more

ইরানকে সহায়তায় তিন দেশের ২২ কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানকে সহায়তায় তিন দেশের ২২ কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের তেল বিক্রিতে সহায়তা করায় হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের ২২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন Read more

টাঙ্গাইলে লোক দেখানো ‘জাতীয়’ ফল মেলা, স্টল মাত্র ৩টি!
টাঙ্গাইলে লোক দেখানো ‘জাতীয়’ ফল মেলা, স্টল মাত্র ৩টি!

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে দেশীয় ফলের প্রদর্শনী করতে টাঙ্গাইলে জাতীয় ফল মেলার Read more

জমি সংক্রান্ত জেরে দাফনের দুই মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন
জমি সংক্রান্ত জেরে দাফনের দুই মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

দাফনের দুই মাস ২৩ দিন পর আদালতের নির্দেশে বৃদ্ধ মফিজ উদ্দিনের (৭২) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে মরদেহের Read more

জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: রিজভী
জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এক নেতা Read more

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রী কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তোলা নিয়ে বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন