চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাদশা মিয়া (৫৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার আধুনগর রুপবান পাড়া নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।নিহত বাদশা মিয়া লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদার পাড়া গ্রামের মৃত রজিউল্লাহর ছেলে।এলাকাবাসীরা জানান, সকালে পারিবারের সদস্যদের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান প্রবাস ফেরত এই বৃদ্ধা। সকালে রেললাইনের উপর হাঁটতেও দেখেছেন পথচারীরা। পরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটির নিচে ঝাঁপ দেন তিনি। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূর পযন্ত মরদেহের ছিন্নবিচ্ছিন্ন খন্ড রেললাইনের মাঝখানে ছিটকে পড়ে থাকে। নিহতের ছেলে জিসান বলেন, সকাল ৯টার দিকে জায়গা-জমির কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হন তার বাবা। বাবা এক বছর আগেও বিষপানে আত্মহত্যা করতে চেয়েছিল। রেললাইনে কাটা পড়ার খবর পেয়ে বাবার পরিচয় শনাক্ত করি।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, রেললাইনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে শুনেছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্তান আছে প্রমাণ দিতে পারলে সাড়ে ২৪ লাখ টাকা দেবেন তানজিন তিশা
সন্তান আছে প্রমাণ দিতে পারলে সাড়ে ২৪ লাখ টাকা দেবেন তানজিন তিশা

সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা একটি টকশোতে মা হওয়ার ইচ্ছার কথা জানান। এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে Read more

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে ২০২১ সালের ৬ Read more

পলাশবাড়ীতে বাথরুম থেকে সমবায় কর্মকর্তার মরদেহ উদ্ধার
পলাশবাড়ীতে বাথরুম থেকে সমবায় কর্মকর্তার মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসির (৫০) এর মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) সকাল Read more

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ
দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে Read more

‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী
‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করায় একটি ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন