সিরাজগঞ্জের বেলকুচির সুবর্ণসাড়া গ্রামে নিজের মা নিজ শিশু সন্তান মোহাম্মদ আলী (৩ মাস বয়স) কে পাশ্ববর্তী হাজী আলী আহমেদ এর পুকুরে ফেলে হত্যা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।রবিবার (১৮ মে) দিবাগর রাত থেকে মা ও শিশুকে খুঁজে পাওয়া না গেলে এলাকায় মাইকিং করা হয়। পরবর্তীতে খোঁজাখুজির একপর্যায়ে মা মনিজা খাতুনকে পৌরসভাস্থ মেসার্স আমেনা খাতুন ফিলিং স্টেশনের পাশে পাওয়া গেলে তার দেওয়া তথ্যানুযায়ী দুপুরে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে আত্মীয় স্বজনরা। আত্বীয় স্বজনরা বলেন, শিশুটির মায়ের মাথায় অনেক বড় মানসিক সমস্যা রয়েছে বলে নিজ সন্তানকে এমনভাবে হত্যা করতে পারলো।এলাকাবাসী সূত্রে জানা যায়, দেড় বছর পূর্বে তামাই কলিয়াপাড়া গ্রামের জান বক্সের ছেলে ইসহাক আলীর সাথে মনিজার বিবাহ হয়েছিল। সন্তান ডেলিভারির জন্য বাবার বাড়ি সুবর্ণা সাড়া এসেছিল তিনি। সন্তান ডেলিভারির পর অবধি পর্যন্ত বাবার বাড়ি ছিলেন। লোকজনকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তার মাথায় বড় ধরনের মানসিক সমস্যা রয়েছে।এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকেরিয়া হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির বাবা মো. ইসহাক আলী বাদী হয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে শিশুটির মায়ের মাথায় বড় ধরনের মানসিক সমস্যা আছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ
দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ

সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম Read more

বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিবে এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী
বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিবে এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তারা বিএনপি এবং জামায়াত উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে Read more

চক্ষু স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে কোডেকের সঙ্গে শেবাচিমের সমঝোতা স্মারক
চক্ষু স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে কোডেকের সঙ্গে শেবাচিমের সমঝোতা স্মারক

চক্ষু স্বাস্থ্যসেবার সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর সাথে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত Read more

মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে Read more

মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হলে বাংলাদেশ বিশ্বে সেরা হবে: বিভাগীয় কমিশনার
মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হলে বাংলাদেশ বিশ্বে সেরা হবে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, ‘মাদ্রাসায় আইসিটি শিক্ষকের দাবীটি যৌক্তিক। তবে যেদিন আমরা শুনব কওমী এবং আলীয়া মাদ্রাসার Read more

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপিতে সাড়ে ৪ হাজার মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপিতে সাড়ে ৪ হাজার মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২ দিনে সাড়ে ৪ হাজার মামলা করেছে ঢাকা মহানগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন