নরসিংদীর শিবপুরে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার যোশর ইউনিয়নের টংগীরটেক গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার স্বামী পালাতক রয়েছে।সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী পালিয়ে যায়।নিহত নারীর নাম শাহানাজ বেগম (২৫)। তিনি টংগীরটেক গ্রামের সিরাজ মিয়ার মেয়ে।পুলিশ ও স্বজনরা জানান, শাহনাজ বেগম চার বছর আগে ফেনী জেলার নয়ন নামের এক ছেলের সাথে মুঠোফোনে প্রেম করে বিয়ে করে। সেই থেকে শাহনাজ বেগম বাবার বাড়িতেই থাকে। এবং স্বামী নয়ন চট্টগ্রামে বেসরকারী একটি কোম্পানিতে চাকরি করে। মাঝে মধ্যে শাহনাজ বেগমের এখানে আসতো। শনিবার বিকেলে নয়ন মিয়া স্ত্রীর সাথে দেখা করতে তার শশুড় বাড়ি টংগীরটেক গ্রামে আসেন। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ে। সকালে শাহনাজের মা হজিলা বেগম নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করেও সারা শব্দ না পেয়ে ঘরের ভিতরে গিয়ে মেয়ের মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। এসময় মেয়ের জামাই নয়ন মিয়াকে ঘরে পাওয়া যায়নি। হজিলা বেগমের চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন এসে শাহনাজ বেগমকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে দুপুরে শাহনাজ বেগমের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।শাহনাজের মা হজিলা বেগম বলেন, চারবছর আগে প্রেম করে বিয়ে করে শাহনাজ বেগম। চাকরির সুবাদে জামাই নয়ন মিয়া চট্টগ্রামে থাকলেও মাঝে মধ্যে আসতো এবং ভালোই চলছিলো দুজনের সংসার। তাদের মধ্যে কখনো কোনো ঝামেলা দেখিনি। কি কারনে নয়ন আমার মেয়েকে হত্যা করলো বুঝতে পারছিনা। এদিকে মেয়ের জামাই নয়নের সম্পুর্ণ ঠিকানাও আমাদের জানা নেই। আমার মেয়েই সবকিছু জানতো।ওসি আফজাল হোসাইন বলেন, শাহনাজ বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী পালিয়ে যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন

মার্কিন রিপাবলিকান রাজনীতির প্রভাবশালী নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার Read more

আল্লামা সাঈদীর অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে: আজহারী
আল্লামা সাঈদীর অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে: আজহারী

দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ড. মিজানুর রহমান আজহারী। এরই মধ্যে Read more

ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী
ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ১৪ ভারতীয় জেলেসহ একটি ফিসিং ট্রলার আটক করেছে নৌবাহিনী।  শনিবার (১৮ Read more

ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক রহমান
ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক রহমান

ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি বিজয় দিবসের এই Read more

বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় হচ্ছে তদন্ত কমিটি
বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় হচ্ছে তদন্ত কমিটি

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের পরিচালক Read more

অস্ট্রিয়ার স্কুলে গুলি করে শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনকে হত্যা
অস্ট্রিয়ার স্কুলে গুলি করে শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনকে হত্যা

পশ্চিম ইউরোপের রাষ্ট্র অস্ট্রিয়ার গ্রাৎস শহরের একটি উচ্চমাধ্যমিক স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন