পঞ্চগড়ের দেবীগঞ্জে ভূমি-সংক্রান্ত জটিলতা ও হয়রানির অবসান ঘটাতে চালু হলো ‘ভূমি কর্পোরেট সেবা’। সোমবার (১৯ মে) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।নতুন এ ব্যবস্থায় সেবা গ্রহণকারীরা হেল্প ডেস্কে তথ্য দিয়ে এক কক্ষে ঘুরেই সম্পন্ন করতে পারবেন জমির খারিজ, নামজারি, রেকর্ড সংশোধনসহ অন্যান্য কাজ। এতে সেবা হবে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত। কর্তব্যরত সহকারী কমিশনার (ভূমি) নিজ ডেস্ক থেকেই এই কার্যক্রম তদারকি করতে পারবেন, বাড়বে জবাবদিহিতা ও কার্যকারিতা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।পঞ্চগড় সদর ও বোদার পর দেবীগঞ্জ উপজেলাও যুক্ত হলো এই কর্পোরেট সেবা কার্যক্রমে। জেলা প্রশাসক জানান, পর্যায়ক্রমে জেলার পাঁচটি উপজেলাতেই চালু হবে এ সেবা।সেবাপ্রার্থীরা জানান, আগে একটি কাজের জন্য বারবার অফিসে ঘুরতে হতো, সময় ও অর্থ নষ্ট হতো। এখন এক কক্ষে সব সেবা মেলায় তারা খুশি। সব থেকে বড় সুবিধা হলো সহকারী কমিশনারের (ভূমি) কক্ষ থেক সরাসরি মনিটরিং করা সম্ভব হবে। এতে সেবা প্রাপ্তিতে গতি আসবে, কমে আসবে হয়রানি।সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জেলা প্রশাসক সাবেত আলী বলেন, আমরা পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার ভূমি অফিসগুলোকে পর্যায়ক্রমে কর্পোরেট সার্ভিস সিস্টেমের আওতায় আনছি। উন্নত বিশ্বের মতো বস ও অধীনস্থ কর্মকর্তারা একসঙ্গে বসে কাজ করলে দায়িত্ববোধ বাড়ে, সেবার মানও বৃদ্ধি পায়। এতে স্বচ্ছতা ও গতি নিশ্চিত করা সম্ভব হবে।‎এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলপি গ্যাসের দাম কমলো
এলপি গ্যাসের দাম কমলো

দেশে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা Read more

কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট
কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণ চেষ্টা সালিশ বৈঠকে মারপিটের ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য Read more

প্রশাসনের জরিমানা আদায়ের অভিযোগে বড় বাজার বন্ধ ঘোষণা, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল
প্রশাসনের জরিমানা আদায়ের অভিযোগে বড় বাজার বন্ধ ঘোষণা, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

পাবনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক শহরের বড় বাজারের ব্যবসায়ীদের নানা সময়ে বাজার তদারকি ও অভিযানের নামে হয়রানি ও আর্থিক Read more

বর্ষায় মিরসরাইয়ের কদর বাড়ে ঐতিহ্যবাহী চাঁই-পলো’র
বর্ষায় মিরসরাইয়ের কদর বাড়ে ঐতিহ্যবাহী চাঁই-পলো’র

বর্ষা এলে মিরসরাইয়ের খাল-বিল, নদী-নালায় শুরু হয় মাছ ধরার উৎসব। আধুনিকতার ছোঁয়া ও কারেন্ট জালের দৌরাত্ম্য বাড়লেও বাঁশ-বেতের তৈরি চাঁই, Read more

‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা
‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা

ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট Read more

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি
ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলো কমপক্ষে ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন