গাজীপুরের কাশিমপুরে মাদকের অবৈধ ব্যবসা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। বিশেষ করে মহানগরীর কাশিমপুরের রওশন মার্কেট ও মুচিপাড়া এলাকাকে কেন্দ্র করে মাদকের আস্তানা গড়ে উঠেছে।এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, এসব এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকরী তৎপরতা দেখা যায় না।সূত্র জানায়, কাশিমপুরের বিভিন্ন স্পটে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ নানা ধরনের মাদক বিক্রি হয়। আর এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে খুন-গুম, মারামারি ও দাঙ্গা-হাঙ্গামা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।এলাকাবাসী জানান, মাদক চক্রের সাথে প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশ থাকায় প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে পারছেনা।নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, আমরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছি আর মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হুমকি-ধামকি আসে।স্থানীয় পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। কাউকে ছাড় দেওয়া হবে না। তবে বাস্তবে মাদক কারবারিদের অনেকেই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের কঠোর মনোভাব ও এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া কাশিমপুরের মাদক সাম্রাজ্য ধ্বংস করা সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সামাজিক সচেতনতা ও তরুণ সমাজকে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ
জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ

সাম্য, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ ১১ জ্যৈষ্ঠ। ১৮৯৯ ইংরেজি ও ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে Read more

ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল
ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ঝাঁকে Read more

গণঅভ্যুত্থান দিবস ঘিরে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের, কর্তৃপক্ষের ব্যাখ্য
গণঅভ্যুত্থান দিবস ঘিরে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের, কর্তৃপক্ষের ব্যাখ্য

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ করছেন শিক্ষার্থীরা৷ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, Read more

বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে শ্রীলঙ্কা। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে তিন Read more

ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ করল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ
ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ করল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কম্পিউটার অপারেটর এবং সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত Read more

বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী
বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক ৩টি পদে ০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন