আবারও শুরু হয়েছে জুলাই। ছাত্রজনতার বুকে গুলি চালিয়ে শেখ হাসিনা পালালেও দেশে রয়ে গেছে স্বৈরাচারের দোসররা। গণঅভ্যুত্থানে উত্তরা ছিল পাওয়ার হাউজ। ছাত্রলীগ, যুবলীগ, প্রশাসনসহ কেউ দমিয়ে রাখতে পারেনি উত্তরার ছাত্রজনতাকে। গুলির সামনে বুক পেতে দিয়েছিল ছাত্রজনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর উত্তরায় ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৯২ জন শহিদ হন। উত্তরাতে তাদের তালিকা প্রকাশ করে বিলবোর্ডে লাগায় ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’। সেই বিলবোর্ড থেকে শহিদদের ব্যানার ছিড়ে ফেলে আওয়ামী সন্ত্রাসীরা। এর আগেও একবার তালিকা ঝুলানো হলে রাতের অন্ধকারে তা ছিড়ে ফেলা হয়।জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স জানায়, গতকাল গভীর রাতে ছিড়েছে এই ব্যানার। এর আগেই উত্তরায় স্থাপিত সকল ব্যানার ছিড়ে ফেলেছিল, মুগ্ধ মঞ্চে কালি দিয়েছিল। সবার পরিচয়সহ সিসিটিভি ফুটেজ দেয়ার পরও গ্রেফতার হয়নি কেউ। প্রশাসন এই ব্যর্থতার কারণে ওরা আরো সাহস পাচ্ছে। ‘তোরা একটা ছিঁড়বি, আমরা দশটা বানাবো’।উল্লেখ্য, উত্তরায় শহীদ ৯২ জনের মধ্যে ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়ি বা রিকশাচালক, ২ জন মসজিদের ইমাম, একজন ডাক্তার, ১১ জন অজ্ঞাত এবং অন্যান্য ১৯ জন।শহিদদের মধ্যে ১৮ জুলাই ২০ জন, ১৯ জুলাই ২২ জন, ৪ আগস্ট ৭ জন, ৫ আগস্ট ৪২ জন এবং ৭ আগস্ট ১ জন শহীদ হন। শহিদদের মধ্যে ২৬ জন ২১-৩০ বছর বয়সী, ১৮ জনের বয়স ৩১-৪০ বছর, ১০-২০ বছরের মধ্যে রয়েছেন ১৭ জন, ৪১-৫০ বছর বয়সী ১১ জন, ৫১-৬০ বছরের মধ্যে রয়েছেন ২ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ও ১০ বছরের নিচে শহীদ রয়েছেন একজন করে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে বহিষ্কার
বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে বহিষ্কার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার দলের কেউ নয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড Read more

নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট খড়ের হাট
নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট খড়ের হাট

ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে বসেছে খড়ের হাট। প্রতিদিন এই বাজার থেকে খড় কিনছেন গৃহস্থরা। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় Read more

যুক্তরাজ্যে গেলেন জামায়াত আমির
যুক্তরাজ্যে গেলেন জামায়াত আমির

যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত Read more

ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি
ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রামে মধুমতী নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। ইতোমধ্যে একটি মসজিদসহ বহু বাড়িঘর Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, কোম্পানীগঞ্জে সড়কে টোল আদায় বন্ধে পদক্ষেপ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, কোম্পানীগঞ্জে সড়কে টোল আদায় বন্ধে পদক্ষেপ

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়কে যানবাহন দাঁড় করিয়ে টোল আদায় বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।রোববার (১৩ জুলাই) Read more

টিভিতে যেসব খেলা দেখবেন আজ (৩০ জুলাই, ২০২৫)
টিভিতে যেসব খেলা দেখবেন আজ (৩০ জুলাই, ২০২৫)

বুলাওয়েতে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট আজ (বুধবার) থেকে শুরু হচ্ছে।ক্রিকেটবুলাওয়ে টেস্ট-১ম দিনজিম্বাবুয়ে-নিউজিল্যান্ডবেলা ২টা, টি স্পোর্টসটেনিসকানাডিয়ান ওপেনরাত ৯-৩০ মি., সনি স্পোর্টস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন