স্থানীয় সময় বিকেল ৫টা। লালগালিচা এলাকা তীব্র অপেক্ষায়। চারদিকে শত শত ক্যামেরার চোখ। যে চোখ অপেক্ষায় তাঁর জন্য। নিরাপত্তাবলয়ের বাইরে দাঁড়িয়ে আছেন হাজার হাজার দর্শক। কারও হাতে মোবাইল, কারও হাতে অটোগ্রাফ নেওয়ার খাতা কিংবা প্রিয় তারকার ছবি। মৃদু শব্দে বেজে চলছে ফরাসি শিল্পীর কণ্ঠে গান। যে গানের সুর অন্যরকম আবেশ সৃষ্টি করছে। এমন সময় ঘোষণা এলো লালগালিচায় আসছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।  জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এর ৭৮তম আসর। আর সেখানেই দীর্ঘ ১৭ বছর পর প্রত্যাবর্তন ঘটল হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির; হাঁটলেন লাল গালিচায়, চমকে দিলেন সবাইকে। শুক্রবার (১৬ মে) পরিচালক আরি অ্যাস্টারের নতুন চলচ্চিত্র ‘এডিংটন’-এর প্রিমিয়ার উপলক্ষে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ১৭ বছর পর দেখা গেল অ্যাঞ্জেলিনা জোলিকে। এবার উৎসবের ৭৮তম এ আসরের মূল প্রতিযোগিতা বিভাগের ছবি ‘এডিংটন’-এ তিনি অভিনয় করছেন সম্মানজনক ভূমিকা শপার্ড ট্রফির মেরিন বা শুভেচ্ছাদূত হিসেবে। কান উৎসবে অ্যাঞ্জেলিনা জোলির এই প্রত্যাবর্তন শুধু গ্ল্যামারেই নয়, ইতিহাসেও অনন্য। কারণ, ২০০৮ সালে তিনি শেষবারের মতো এই লালগালিচায় হেঁটেছিলেন। তাও ছিলেন তাঁর যমজ সন্তান নক্স ও ভিভিয়েনকে গর্ভে ধারণ করে। তখন তাঁর পাশে ছিলেন ব্র্যাড পিট। পরেছিলেন ফরাসি ব্র্যান্ড জেরার দারে’র ডিজাইন করা একটি পিস্টাচিও-সবুজ গাউন। তাঁর এবারের উপস্থিতি যেন সেই স্মরণীয় মুহূর্তেরই এক গৌরবময় পুনরাবৃত্তি। এবার তিনি এলেন নিজের বলিষ্ঠ উপস্থিতি, নিজের ইতিহাস আর নিজস্ব সৌন্দর্য নিয়ে। এদিন অভিনেত্রী হাজির হয়েছিলেন এক অপূর্ব চ্যাম্পেইন রঙের অফ-শোল্ডার বাস্টিয়ার গাউনে, যার কাট ছিল হালকা ঘেরযুক্ত ও সূক্ষ্ম সূচিকর্মে সজ্জিত। শপার্ডের হীরার গয়না তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাড়ি বিক্রির টাকায় অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, অবশেষে আত্মহত্যা
বাড়ি বিক্রির টাকায় অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, অবশেষে আত্মহত্যা

ঠাকুরগাঁও পৌর শহরের পাকা বাড়ী ১৪ লাখ টাকায় বিক্রি করে অনলাইন জুয়া খেলে উড়িয়েছেন সাদেকুল ইসলাম (৫০)। এরপরে উঠেছিলেন ভাড়া Read more

সিনওয়ারের মৃত্যুবার্ষিকীতে হামাসের প্রতিশ্রুতি
সিনওয়ারের মৃত্যুবার্ষিকীতে হামাসের প্রতিশ্রুতি

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতা ইয়াহিয়া সিনওয়ারের (আবু ইব্রাহিম) মৃত্যুর প্রথম বার্ষিকীতে হামাস বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, ‘আল-আকসা বন্যার শিখা Read more

হাসিনার ভয়ে গর্তে লুকানো ব্যক্তিরা এখন সংস্কারের তালিম দিচ্ছে: আমীর খসরু
হাসিনার ভয়ে গর্তে লুকানো ব্যক্তিরা এখন সংস্কারের তালিম দিচ্ছে: আমীর খসরু

শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল, তারা এখন তাদের সংস্কারের তালিম দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য Read more

মার্চ ফর গাজা: নিরাপত্তার চাদরে ঢাকা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
মার্চ ফর গাজা: নিরাপত্তার চাদরে ঢাকা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি Read more

তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর
তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর

কাজের লোভ দেখিয়ে তিন বাংলাদেশি নারীকে ভারতে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন