ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে লামার আজিজনগর সাংগঠনিক উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সাহসী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যার বিচারের তদন্তে গাফিলতির প্রতিবাদে আজিজনগর সাংগঠনিক উপজেলা ছাত্রদল এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) বিকাল ৪টার সময় উপজেলার চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ারুল হক মাসুম এবং সঞ্চালনায় ছিলেন ছাত্রনেতা মারুফ আহমেদ। সাথে উপস্থিত ছিলেন চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি মো. জুবাইরুল ইসলামসহ অসংখ্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, শহীদ শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি ও বিচার প্রক্রিয়ায় ধীরগতির কারণে আসামিরা এখনও অধরা থেকে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। ছাত্রদল নেতৃবৃন্দরা আরও জানান, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরাপদ ক্যাম্পাস এবং দোষীদের বিচার না হলে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭
ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এতে ১৪০ জনেরও বেশি লোক আহত Read more

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) Read more

‎রায়পুরে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জেলেরা
‎রায়পুরে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জেলেরা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নম্বর উত্তর চরবংশি ইউনিয়নে জেলেদের ভিজিএফ াওচাল) বিতরণে  ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার (৩১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে Read more

দাউদকান্দিতে ডাকাত সর্দারসহ ৭ জন গ্রেপ্তার
দাউদকান্দিতে ডাকাত সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দারসহ ৭ জনকে গ্রেপ্তার Read more

পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিবাদমান সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মুবিন (২৩) নামের এক তরুণ নিহত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে পৌর শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন