অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। মুম্বাইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে নোটিশ পাঠিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম। এতে করে ভেঙে ফেলা হতে পারে এ তারকার বাড়ি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।  পুরনিগম কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ মে শোকজ নোটিশ মিঠুনকে পাঠানো হয়। সাত দিনের মধ্যে নোটিশের উত্তর দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ রয়েছে, যদি সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া হয়, তবে নির্মিত ওই ভবন ভেঙে ফেলা হবে। ভেঙে ফেলার খরচও মালিককে বহন করতে হবে। এমনকি আইনি পদক্ষেপ নেওয়া হতে পারেও বলে জানানো হয়েছে। পুরনিগম সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত সপ্তাহে ওই এলাকার প্রায় ১৩০টি অবৈধ নির্মাণ চিহ্নিত করা হয়। এর মধ্যে কিছু বাংলো নকল নকশার ভিত্তিতে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ৯ মে আশেপাশের এলাকায় ৯টি ভবন ভেঙে ফেলা হয়েছে। আগামী ৩১ মে’র মধ্যে সবকটি অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বিএমসি।অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মুম্বাই পৌরসভা আইন, ১৮৮৮-এর ধারা ৩৩৭, ৩৪২, ৩৪৭ ও ৩৫১ (১এ)-এর অধীনে শোকজ নোটিশ জারি করা হয়েছে। এছাড়া ৪৭৫এ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হলে আর্থিক জরিমানা এবং কারাদণ্ডের বিধানও রয়েছে।অবৈধ ভবন নির্মাণের অভিযোগ অস্বীকার করে মিঠুন চক্রবর্তী বলেন, “আমার জমিতে কোনো অবৈধ নির্মাণ নেই। ওই এলাকার একাধিক ব্যক্তিকে এ ধরনের নোটিশ পাঠানো হয়েছে। আমাদের কাছে জবাব চাওয়া হয়েছে। বিস্তারিত জানিয়ে আমরা তা প্রস্তুত করছি।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে এই প্রথম গণবিজ্ঞপ্তি
সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে এই প্রথম গণবিজ্ঞপ্তি

দেশের পট পরিবর্তনের পর বিচার বিভাগে সংস্কারের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের Read more

যুগলের চুল কেটে জুতার মালা পরিয়ে গাছে বেঁধে নির্যাতন
যুগলের চুল কেটে জুতার মালা পরিয়ে গাছে বেঁধে নির্যাতন

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনায় এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জেলাজুড়ে। পরকীয়ার অভিযোগ Read more

হঠাৎ গায়িকা সালমার আবেগঘন বার্তা
হঠাৎ গায়িকা সালমার আবেগঘন বার্তা

সামাজিক মাধ্যমে প্রায়ই ব্যক্তিগত অনুভূতি ও জীবনের উপলব্ধি শেয়ার করেন কণ্ঠশিল্পী সালমা আক্তার। তবে তার নতুন একটি পোস্ট আলোচনার জন্ম Read more

চলতি মাসেই দ্বিগুণ দামে ৯ কার্গো এলএনজি আসছে
চলতি মাসেই দ্বিগুণ দামে ৯ কার্গো এলএনজি আসছে

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির আঁচ লাগচ্ছে পুরো বিশ্বে। বিশেষ করে ইরানের হরমুজ প্রণালি অবরোধের Read more

কালিয়াকৈরে বোয়েসেলের জব ফেয়ারে নারীদের কর্মসংস্থানের সুযোগ
কালিয়াকৈরে বোয়েসেলের জব ফেয়ারে নারীদের কর্মসংস্থানের সুযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (২ মে) সকালে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। Read more

স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

উয়েফা নারী ইউরোতে নাটকীয়তায় ভরা ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন