মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আগামী ২১ মে (বুধবার) দুপুর ২টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে “Mental Health Awareness Talk for Suicide Prevention & Recognition Ceremony” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার। বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের সেমিনার রুমে অনুষ্ঠেয় এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম।সেমিনারে আলোচক হিসেবে থাকবেন মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড. মেজর আবদুল ওহাব (অবঃ), তিনি ‘Crisis Intervention Strategies: How to Respond Effectively to Students in Distress’ বিষয়ে আলোচনা করবেন। এছাড়া সুমাইয়া তামান্না ‘Building a Culture of Care & Safe Campus’ এবং সুমাইয়া তাসনিম ‘Understanding Mental Health & Recognizing Warning Signs to Prevent Suicide’ বিষয়ে বক্তব্য রাখবেন। পাশাপাশি সেমিনারের থাকছে- তৎক্ষনাউ চ্যালেঞ্জ গ্রহণ, পুরষ্কার বিতরণী সহ নানা আয়োজন।সেমিনারটি যৌথভাবে আয়োজন করছে MBSTU Reader Zone এবং Socchar Students’ Network (SSN), MBSTU Chapter। রিফ্রেশমেন্ট স্পনসর হিসেবে থাকছে দেশবন্ধু গ্রুপ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক কালবেলা ও দৈনিক নয়াদিগন্ত। আয়োজকদের মতে, মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আত্মহত্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় বোনের লাশ দাফন করতে এসে ভাইয়ের মৃত্যু
দামুড়হুদায় বোনের লাশ দাফন করতে এসে ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বোনের লাশ দাফন করতে এসে হৃদয়বিদারকভাবে মারা গেলেন বড় Read more

ভোলায় মেঘনা থেকে নিখোঁজ পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার
ভোলায় মেঘনা থেকে নিখোঁজ পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলার লালমোহনে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য বিভাগের অভিযানে থাকা স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল Read more

স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে  লাখো মানুষ এখন সোহরাওয়ার্দী উদ্যানের পথে। অনুষ্ঠান শুরু Read more

মধ্যরাতে খামারে আগুন, পুড়ে ছাই হলো ৬শ হাঁস-মুরগী
মধ্যরাতে খামারে আগুন, পুড়ে ছাই হলো ৬শ হাঁস-মুরগী

ভোলার বোরহানউদ্দিনে মধ্যরাতে দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হলো ৬শ হাঁস মুরগীসহ একটি খামার। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি Read more

স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

উয়েফা নারী ইউরোতে নাটকীয়তায় ভরা ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ Read more

সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আসিফ নজরুল
সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আসিফ নজরুল

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (১৬ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন