খাগড়াছড়ির রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদসহ ৭ পদের ৬টি পদই দীর্ঘদিন শূন্য রয়েছে। এতে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও ইবতেদায়ি মাদরাসা সমূহের শিক্ষারমান তদারকির অভাবে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে ঝুঁকি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। যেহেতু,মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিস থেকে  শিক্ষক- শিক্ষার্থীদের যাবতীয় সুবিধা -অসুবিধা দেখাশুনা করাসহ সর্বোপুরি শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার সঠিক কারিকুলাম সঠিকভাবে মনিটরিং ও প্রতিষ্ঠানসমূহতে শৃঙ্খলা আনয়নের সব কিছু করে থাকেন এই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অথচ এমন একটি গুরুত্বপূর্ণ অফিসের প্রায় সবগুলো পদই শূন্য রয়েছে খাগড়াছড়ির রামগড় উপজেলায় দীর্ঘদিন ধরে।সাম্প্রতিক রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকটে এমন দূরাবস্থায় সচেতন মহল অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। শিক্ষা মন্ত্রনালয়ের চরম অবহেলার শিকার রামগড়সহ জেলার ৬টি উপজেলা চলছে শিক্ষা অফিসার বিহীন। স্থানীয় বাসিন্দা ও অভিবাবক নুর আলম জানান, রাষ্ট্রের শিক্ষিত বেকারের হাহাকার চলমান থাকলেও একটি জেলায় এত পদ শূন্য কেন রেখেছে শিক্ষা মন্ত্রণালয় তা অবিশ্বাস্য!রামগড়ে গত কয়েক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় পড়াশোনার উল্লেখযোগ্য তেমন উন্নতিই নেই কারণ,শিক্ষা অফিসের জনবল সংকট থাকায় পর্যাপ্ত সরকারি মনিটরিং গ্যাপ তৈরি হচ্ছে। এছাড়াও মাধ্যমিক শিক্ষা অফিসারপদ শূন্য থাকায় নানামূখী সমস্যার সম্মুখীন হচ্ছেন বিদ্যালয় ও মাদরাসা সমূহ।অনুসন্ধানে জানা যায়, সর্বশেষ রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার ২০২৪ মালের ফেব্রুয়ারিতে পেনশনে যান, তখন থেকে রামগড়ে আর কোনো শিক্ষা অফিসার যোগদান করেননি। ফলে,দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে রামগড়ের মাধ্যমিক  শিক্ষা প্রতিষ্ঠান গুলোর তদারকি করা হয় খাগড়াছড়ি জেলার ১জন মাধ্যমিক শিক্ষা অফিসার দিয়ে! শুনে অবাক হবেন যেকেউ, জেলা সদর ছাড়া বাকি ৮ উপজেলার ৬টিতেই মাধ্যমিক শিক্ষা অফিসার বিহীন চলছে শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং কার্যক্রম। রামগড়, গুইমারা, মাটিরাঙা, মহালছড়ি,  লক্ষ্মিছড়ি, মানিকছড়িসহ এসব উপজেলায় বর্তমানে নেই কোনো উপজেলা শিক্ষা অফিসার। এবিষয়ে খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে জানান, আমরা প্রতিনিয়ত মন্ত্রণালয়ে চিঠি লিখে অবগত করে যাচ্ছি, জেলা থেকে প্রতি উপজেলায় মাসে দুটি স্কুল ভিজিট ও সমন্বয় মিটিং করছি, দুই মাসের মধ্যে নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে।  তিনি বরাবরই উন্নয়ন সভায় জনবল সংকট সমাধানে দ্রুত শিক্ষক পদায়ন করার দাবিও জানিয়ে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, সরাসরি শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্থ সরকারি মাধ্যমিক শিক্ষা অফিস সমূহে জনবল নিয়োগ না দেয়ায় এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারকি ও শিক্ষার মান উন্নয়নে প্রাতিষ্ঠানিক ঝুঁকি তৈরি হচ্ছে।  আমরা চাই সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন সঠিক মনিটরিং এর মধ্যে থাকে, পড়াশোনার পাশাপাশি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা গেলে পড়াশোনার মান বাড়বে। এদিকে, রামগড় মাধ্যমিক শিক্ষা অফিসের  অফিস সহায়ক জয়নাল আবেদীন জানান, তিনি একাই পুরো রামগড়ের মাধ্যমিক শিক্ষা কার্যক্রম দেখা শুনা করছেন।জনবল সংকট থাকায় অফিসের কাজে হিমসিম খেতে হয় তাকে, গত ২৫ বছর ধরে তিনি চাকরি করছেন এই অফিসে। রামগড়ে ৭ পদের মধ্যে বর্তমানে কোনো পদেই নিয়োগ নেই। প্রতিমাসেই খাগড়াছড়ি যাওয়া আসা করতে হয় তাকে।  নতুন বছরের শুরুতে পুরো উপজেলার বই পুস্তক বিতরণসহ যাবতীয় কাজকর্ম একাই সামলাতে হয় অফিস সহায়ক জয়নালকে।বলা চলে রামগড় উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের জয়নাল আবেদীনই শেষ ভরসা।  রামগড়ের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে -রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়, বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়, নাকাপা উচ্চ বিদ্যালয়, রামগড় আইডিয়াল স্কুল, খাগড়াবিল মাধ্যমিক বিদ্যালয়, কলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, বাজার চৌধুরী পাড়া হাইস্কুল, অন্তুপাড়া হাইস্কুল, শহীদজিয়ার খালপাড় উচ্চ বিদ্যালয়, গুজাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, বালুখালি উচ্চ বিদ্যালয়সহ মোট ১৩টি স্কুল ও মাদরাসার মধ্যে- রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদরাসা, নাকাপা ইসলামিয়া দাখিল মাদরাসা, রামগড় জাবালে নূর গার্লস মাদরাসা, রামগড় ইবতেদায়ি নুরানি মাদরাসা, সোনাইপুল উম্মুল কোরআন মাদরাসা, সোনাইপুল আইডিয়াল মাদরাসা, খাগড়াবিল দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা, কলাবাড়ি মাদরাসা, গর্জনতলি মাদরাসাসহ মোট ৯টি এই মাধ্যমিক শিক্ষা অফিসের আওতায় রয়েছে। এসব স্কুল ও মাদরাসা গুলো সরকারি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ বছর ধরে রামগড় মাধ্যমিক শিক্ষা অফিসের ৭টি পদের মধ্যে ৬টি পদই শূন্য রয়েছে।পদগুলো হলো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,সহকারী মাধ্যমিক অফিসার, কম্পিউটার অপারেটর,অফিস সহকারী, নাইট গার্ড, ঝাড়ুদার, অফিস সহায়ক। এসবের মধ্যে মাত্র একজন অফিস সহায়ক দিয়েই চলছে গুরুত্বপূর্ণ এই শিক্ষা অফিসের যাবতীয় কার্যক্রম।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ
নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৩ Read more

নাটোরে ট্রাকের পিছনে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২
নাটোরে ট্রাকের পিছনে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে রডভর্তি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক দুর্ঘটনায় হেলপার Read more

সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ
সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ

সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মনোয়ারুল ইসলাম নামের এক Read more

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরের আচমত আলী খান সেতুর ওপর যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার(২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার আচমত আলী Read more

নেত্রকোনায় রাতে একযোগে তিন স্থানে আগুন, ২৯ ছাগল পুড়ে ছাই
নেত্রকোনায় রাতে একযোগে তিন স্থানে আগুন, ২৯ ছাগল পুড়ে ছাই

নেত্রকোনার কাইলাটি এলাকায় গভীর রাতে একসাথে আলাদা তিনটি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে একটি ফার্মের ২৯ টি ছাগল পুড়ে ছাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন