দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনার আটপাড়ায় উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এতে ব্যালটের মাধ্যমে ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।সভাপতি পদে আলহাজ্ব মো. মাসুম চৌধুরী ছাতা প্রতীকে ৩৩৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক মাছ প্রতীকে ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৮ সালে আটপাড়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরমধ্যে ২০১৯ সালে আহবায়ক কমিটি হলেও আর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এবার উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন সম্পূর্ণ করেছে দলটির নেতাকর্মীরা।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে সভাপতি পদে মাসুম চৌধুরী (ছাতা), খায়রুল কবীর তালুকদার (চেয়ার), সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (মাছ), খসরু আহমেদ (তালা) ও মুর্শেদ হাবিব ভূইয়া জুয়েল (ফুটবল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।এদের মধ্যে সভাপতি পদে ছাতা প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে মাসুম চৌধুরী বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খায়রুল কবীর তালুকদার চেয়ার প্রতীকে পান ১৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক মাছ প্রতীকে ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খসরু আহমেদ তালা প্রতীকে ১৫৪ ভোট ও  মুর্শেদ হাবিব ভূঁইয়া জুয়েল ফুটবল প্রতীকে ৮০ ভোট পান।এর আগে, দুপুর ১২টার দিকে প্রথম অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহবায়ক ডা. আনোয়ারুল হক। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলম।অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শাহ ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুজিবনগরে পতাকা বৈঠকে ৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
মুজিবনগরে পতাকা বৈঠকে ৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় স্বাধীনতা সড়ক দিয়ে সীমান্ত পেরিয়ে আসা ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের Read more

কণার গানের তালে মাতলেন নোরা ফাতেহি
কণার গানের তালে মাতলেন নোরা ফাতেহি

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া এই গানের উন্মাদনা দেশের গন্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৬টার Read more

‘পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী’
‘পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী’

সারাদেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস নেওয়ার সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের Read more

‘ইরানিদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’
‘ইরানিদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

ইরানের সাধারণ জনগণের ‘শান্তিপূর্ণ আন্দোলন’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহিংস করেছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তবে যুক্তরাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন