আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গর্বের আরেকটি মাইলফলক অর্জিত হয়েছে। ড. মো. শাহিদুল ইসলাম দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা ইউনিভার্সিটি অব কোয়াজুলু-নাটাল (University of KwaZulu-Natal) থেকে ফেলোশিপ অর্জন করেছেন। তিনি হলেন এই বিশ্ববিদ্যালয় থেকে ফেলো স্বীকৃতি পাওয়া প্রথম বাংলাদেশি।বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়, ড. মো শাহিদুল ইসলামকে এই সম্মাননা দেওয়া হয়েছে তার ব্যতিক্রমধর্মী একাডেমিক অর্জন ও গবেষণালব্ধ অবদানের জন্য।তিনি দীর্ঘ সাড়ে সাত বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ক্লাস্টারের চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে ক্লাস্টারটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং গবেষণায় নতুন দিক উন্মোচন করেছে বলে উল্লেখ করা হয়।ড. শাহিদুল ইসলামের এই অসাধারণ অর্জন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরাইলের অভিযান বাড়ানোর সিদ্ধান্তে ‘হতাশ’ রাশিয়া
গাজায় ইসরাইলের অভিযান বাড়ানোর সিদ্ধান্তে ‘হতাশ’ রাশিয়া

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের সামরিক অভিযান জোরদার এবং পূর্ণমাত্রার স্থল অভিযান শুরু করায় হতাশা প্রকাশ করেছে রাশিয়া। মঙ্গলবার (২১ মে) Read more

যশোরে কিশোরীর গোসলের ভিডিও ধারণকারীকে গণপিটুনি
যশোরে কিশোরীর গোসলের ভিডিও ধারণকারীকে গণপিটুনি

যশোরে এক কিশোরীর গোসলের ভিডিও ধারণ করায় ওহিদুল ইসলাম (৩১) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। রোববার (০৫ অক্টোবর) দুপুরে শহরের Read more

গরমে হরমোনের ভারসাম্য বজায় রাখবে যেসব খাবার
গরমে হরমোনের ভারসাম্য বজায় রাখবে যেসব খাবার

হরমোন আমাদের মেজাজ থেকে শুরু করে বিপাক পর্যন্ত সবকিছুকে কীভাবে প্রভাবিত করে। হরমোন বার্তাবাহকের মতো যা আমাদের শরীরকে সুচারুভাবে পরিচালনা Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বাকৃবির শোক
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বাকৃবির শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক Read more

বরিশালে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বরিশালে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

বরিশাল নগরীর বাজার রোডে অবস্থিত খাজা মইনুদ্দিন মাদ্রাসার ছাদ থেকে পড়ে শেখ রাফি (১২) নামের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার Read more

নেশাখোর ছেলের দৌড়ানিতে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু!
নেশাখোর ছেলের দৌড়ানিতে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু!

যশোরে নেশাখোর ছেলের দৌড়ানিতে অসুস্থ হয়ে বৃদ্ধ আব্দুর রহমান ফারাজীর (৭৭) মৃত্যু হয়েছে। নেশাখোরসোমবার (১৯ মে) দুপুরে শহরের পূর্ব বারান্দী মোল্যাপাড়ায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন