চলতি বছর হজে গিয়ে এ পর্যন্ত মারা গেছেন সাতজন বাংলাদেশি হজযাত্রী।এর মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী হজযাত্রী। পবিত্র মক্কায় মারা গেছেন তিনজন এবং পবিত মদিনায় মৃত্যু হয়েছে চারজনের।সবশেষ বুধবার পবিত্র মদিনায় মারা গেছেন চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান। ৭২ বছর বয়সী অহিদুর গত ৭ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজ করতে যান। চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪৮ হাজার ৬৬১ জন। মোট ১২৩টি ফ্লাইটে তারা হজ করতে গেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের সবশেষ হজ বুলেটিনে তুলে ধরা হয়েছে।এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬২টি ফ্লাইটে ২৪ হাজার ২৮৬ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৪১টি ফ্লাইটে ১৬ হাজার ১১২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইটে ৮ হাজার ২৬৩ হজযাত্রী বহন করেছে।চলতি বছর হজে যেতে নিবন্ধন করেন ৮৭ হাজার ১০০ জন। বেসরকারিভাবে ৮১ হাজার ৯০০ জন ও সরকারিভাবে ৫ হাজার ২০০ জন নিবন্ধন করেন। এর মধ্যে সব হজযাত্রীরই ভিসা অনুমোদনের কথা বলেছে ধর্ম মন্ত্রণালয়।উল্লেখ্য চলতি বছর হজের  ফ্লাইট শুরু হয় গত ২৯ এপ্রিল, শেষ হবে ৩১ মে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, শেষ ফ্লাইট ১০ জুলাই।চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ
খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

সুন্নতে খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে অশ্লীল গান বাজানোকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের Read more

মেহেরপুরে সাপের কামড়ে কিশোরের মৃত্যু
মেহেরপুরে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরে বিষধর সাপের কামড়ে শামীম আহমেদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে Read more

দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম
দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক Read more

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতির অনুমোদন দিল ইসরায়েল
ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতির অনুমোদন দিল ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরও ১৯টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। এতে গত ৩ বছরে অনুমোদিত মোট বসতির Read more

গাজায় নিহত আরও ২৩, প্রাণহানি ছাড়াল ৫১ হাজার
গাজায় নিহত আরও ২৩, প্রাণহানি ছাড়াল ৫১ হাজার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট Read more

দিন-দুপুরে ফের সাভারে বাসে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট
দিন-দুপুরে ফের সাভারে বাসে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট

সাভারে ঢাকা গামী চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা বাসের যাত্রীদের কাছ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন