‘সরকার বলছে সংস্কার করছে, বৈষম্য দূর করছে—কিন্তু আমি নিজেই এই সরকারের বৈষম্যের শিকার। এখনো তারা প্রকৃত অর্থে বৈষম্য দূর করতে পারেনি।’ – এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে এবং নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।শনিবার (১৭ মে) দীর্ঘ ১৮ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন ও নিজ জেলা আগমন উপলক্ষ্যে দুপুর আড়াইটার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জেলা বিএনপির আয়োজনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘কারা ব্যাংক দখল করেছে, আমরা তা শুনতে পাচ্ছি। পত্র-পত্রিকায় দেখছি, বড় বড় ব্যাংক ও প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট দলের বিশেষ লোকেরা দখল করে রেখেছে। আমরা আশা করি, সরকার এ ব্যাপারে আরও আন্তরিক হবে। অন্তত নির্বাচনের বিষয়ে যেন তারা সিরিয়াস হয়। আমরা চাই, গণতান্ত্রিক উপায়ে সব দলের অংশগ্রহণে জনগণের চাহিদাগুলো পূরণ হোক।’শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আরও বলেন, ‘আজ সংস্কারের কথা উঠেছে। তবে মনে রাখতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহু আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছেন। আমাদের চেয়ারপারসনও এ বিষয়ে প্রস্তাব দিয়েছেন। আমরা চাই, এই সরকারকে আমরা যেভাবে সহযোগিতা করছি, দেশের জনগণও যেন তেমনভাবে সহযোগিতা করে।’এসময় তিনি আরও বলেন, ‘বিএনপির সংস্কার প্রস্তাবের সঙ্গে অন্যান্য দলের সংস্কার পরিকল্পনাগুলোকেও সমন্বয় করে যত দ্রুত সম্ভব দেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে।’নির্বাচন বিষয়ে তুহিন বলেন, ‘আমরা সবাই চাই, এই দেশ পরিচালিত হোক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। আমাদের নেতারা বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরকারের ভেতরে নানা ধরনের চিন্তাধারা ও বক্তব্য রয়েছে। একই সঙ্গে, বিশেষ মহলগুলো বিএনপির বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত রয়েছে।’গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আ. খ. ম. আলমগীর সরকার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জহুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম। অনুষ্ঠানে জেলা বিএনপির প্রতিটি ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে ৮ সদস্যের কমিটি গঠন
প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে ৮ সদস্যের কমিটি গঠন

শিগগিরই প্রকাশ করা হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় Read more

চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ Read more

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গপথ বা টানেল দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৩৬৬টি Read more

ঢাকার বাতাসের উন্নতি, দূষণে শীর্ষে দিল্লি
ঢাকার বাতাসের উন্নতি, দূষণে শীর্ষে দিল্লি

কিছুদিন ধরে ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি দেখা গেছে। বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ দূষিত শহরের ষষ্ঠস্থানে রয়েছে রাজধানী ঢাকা। Read more

উল্লাপাড়ায় পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৬ জুয়াড়ি আটক
উল্লাপাড়ায় পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৬ জুয়াড়ি আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে নগদ ৪ হাজার ৯০ টাকাসহ ৬ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে Read more

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন