নেত্রকোনায় মোহনগঞ্জে বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ মে) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের পেরিরচরের পেরির বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যার পর হাওরে মাছ ধরতে গিয়েছিল। সকালে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়। এক পর্যায়ে পেরির হাওরে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে।বিলে রাতের বেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।নিহতরা হলেন- উপজেলার মাঘান ইউনিয়নের পেরিরচর চর এলাকার মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু (২৮) মিয়া আর অন্যজন হলেন একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিম মিয়া (১৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যার পর মাছ ধরতে নৌকা নিয়ে বিলে যায় পাপ্পু মিয়া ও তানজিদ। কিন্তু মাছ ধরা শেষে ভোর পেরিয়ে সকালেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। পরে খুঁজতে বের হন। এক পর্যায়ে ওই হাওরেই দুই জেলের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে।মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বলেন, বজ্রপাতে মৃত্যুদের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা ত্রান ও দুর্যোগ শাখা থেকে বরাদ্দ থাকে। জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে কত দেয়া হবে পরে জানানো হবে। তবে দ্রুতই তাদের আর্থিক সহায়তা করা হবে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই আন্দোলনের তিন মামলায় বৃদ্ধ বাবাসহ পরিবারের ৪ জন
জুলাই আন্দোলনের তিন মামলায় বৃদ্ধ বাবাসহ পরিবারের ৪ জন

কক্সবাজারের মোটেল শৈবালের বাবুর্চি হিসেবে দীর্ঘ ৩৮ বছর ধরে কর্মরত ৭০ ছুঁইছুঁই বয়সের আবদুল আলীম বাবুর্চি। তিন দশকেরও বেশি সময় Read more

শ্রীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
শ্রীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে Read more

গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল
গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল

গাজা থেকে এই সপ্তাহে হামাস যে তিনজনের মরদহে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে, তা কোনও জিম্মির দেহ নয় বলে শনিবার Read more

বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের আমদানি Read more

আশির দশকের কৃষি
আশির দশকের কৃষি

Source: রাইজিং বিডি

ইসরাইলের নিয়ন্ত্রণে গাজার ৮৫ শতাংশ এলাকা: জাতিসংঘ
ইসরাইলের নিয়ন্ত্রণে গাজার ৮৫ শতাংশ এলাকা: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় ৮৫ শতাংশ এলাকা হয় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিংবা উচ্ছেদ আদেশের মুখে। আবার কোথাও কোথাও উভয় অবস্থাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন