তথ্য উপদেষ্টাকে বোতল ছোড়ার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ ইশতিয়াক হোসাইনকে জিজ্ঞাসাবাদের সময় তার বয়স, পেশা, ব্যক্তিগত মানবাধিকার ও আইনের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তারা বলছে, এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেনি।শুক্রবার (১৬ মে) রাতে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৪ মে রাত আনুমানিক ১০টায় আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের জন্য তথ্য উপদেষ্টা কাকরাইল মসজিদ এলাকায় যান। মতবিনিময়ের একপর্যায়ে তাকে লক্ষ্য করে আন্দোলকারীদের মধ্য থেকে কে বা কারা একটি পানির বোতল ছুঁড়ে মারে, যা আকস্মিকভাবে তার মাথায় আঘাত করে। বিষয়টি খতিয়ে দেখা, জড়িত ব্যক্তিকে শনাক্ত এবং এ ঘটনার নেপথ্য কারণ উদঘাটনের জন্য ঢাকা মহানগর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে মোহাম্মদ ইশতিয়াক হোসাইন নামক এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করে। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় রাজধানীর আলুবাজার পুকুরপাড় এলাকায় তার মেস থেকে শনাক্ত করা ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে তার সঙ্গে মেসে বসবাসরত অন্যান্য সদস্যদের তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে ডিবি কার্যালয়ে উপস্থিত হয়ে ওই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শুক্রবার দুপুর আনুমানিক ১২টায় তিনি ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং এজন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন মর্মে লিখিত অঙ্গীকারনামা দিতে প্রস্তুত রয়েছেন বলে অবহিত করেন।পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাপূর্বক তাকে পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী শুক্রবার দুপুরে তার পরিবারকে বিষয়টি জানানো হয় এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এদিন সন্ধ্যা আনুমানিক ৬টায় তাকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে Read more

জলবায়ু পরিবর্তন: এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে
জলবায়ু পরিবর্তন: এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির কারণে এখন থেকে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে যুগান্তকারী এক রায়ে জানিয়েছে জাতিসংঘের Read more

পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট
পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বলে Read more

লোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত
লোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নাছির মোল্লা (৬০) নামে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন Read more

ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা
ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসকারী বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. Read more

অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ইরানের
অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ইরানের

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত বহিষ্কার করে কূটনৈতিক সম্পর্ক নিম্নস্তরে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়ার পর, বৃহস্পতিবার তেহরানও দেশটির সঙ্গে কূটনৈতিক প্রতিনিধিত্ব কমিয়েছে।ইরানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন