মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। দ্রুত সময়ের মধ্যে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করায় সন্তোষ প্রকাশ করেছে আছিয়ার পরিবারসহ সবাই।মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ রায় ঘোষণার দিন ধার্য করেন।এর আগে, গত ১২ মে সকাল ১০টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। তবে প্রথমদিন কার্যক্রম শেষ না হওয়ায় ১৩ মে আবারও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়।প্রসঙ্গত, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।ঘটনার পর দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। স্থানীয় আইনজীবীরাও অভিযুক্তদের জন্য কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন।মামলার মূল আসামি শিশুর বোনের শ্বশুর হিটু শেখ গত ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যেখানে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দিলেও গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাগুরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মামলার চার আসামির বিরুদ্ধেই অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেপ্তার ৩
পাবনায় হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেপ্তার ৩

পাবনা শহরের একটি বেসরকারী হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালটির তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) মধ্য Read more

সোনারগাঁয়ে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
সোনারগাঁয়ে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অস্ত্রসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত যুবক মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন Read more

এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার স্বৈরাচারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে : আবিদ
এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার স্বৈরাচারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে : আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি Read more

কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি শেষে আমেরিকান প্রবাসী নববধূকে ধর্ষণ
কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি শেষে আমেরিকান প্রবাসী নববধূকে ধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্ধষ ডাকাতিসহ আমেরিকা প্রবাসী নববধূ ধর্ষণের ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ ঘটনায় সন্দেহজনক দু'জনকে গ্রেপ্তার করা হলেও মূল Read more

বাজারে অবৈধভাবে গড়ে তোলা ২৫০ দোকানপাট উচ্ছেদ
বাজারে অবৈধভাবে গড়ে তোলা ২৫০ দোকানপাট উচ্ছেদ

ময়মনসিংহের নান্দাইলে কালিয়াপাড়া বাজারে অবৈধভাবে গড়ে তোলা ২৫০ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এতে সরকারের প্রায় ১৫ কোটি টাকা মূল্যের Read more

একটি সাইকেল থাকলেই মিলবে চাকরি, বেতন ২০ হাজার
একটি সাইকেল থাকলেই মিলবে চাকরি, বেতন ২০ হাজার

শুধুমাত্র একটা সাইকেল থাকলেই চাকরির সুযোগ দিচ্ছে জনপ্রিয় ই-কমার্স সাইট ইকোবাজার ডট কম। পড়ালেখার পাশাপাশিও করা যাবে কাজ। তবে, ন্যূনতম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন