পার্বত্য বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকার একাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে লামা থানা পুলিশ। ডাকাতির ঘটনায় গত ১৪ তারিখ তিন জনকে আটক করে পুলিশ। পরে আটকৃটদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের তথ্য মতে শুক্রবার (১৬ মে)  রাত ৮ টার দিকে লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি গ্রামের ওয়াসির আলীর পাহাড়ে মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। ওয়াসির আলী লামার চোর সিন্ডিকেটের অন্যতম গডফাদার করিম চোরের পিতা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ডাকাত রহিমের মা কে আটক করে পুলিশ।উল্লেখ্য যে, গত ৯ মে ভোর রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল অজ্ঞাতনামা ডাকাত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস কক্ষে ঢুকে স্ট্যাফকে মারধর ও বেঁধে রেখে আলমারিতে রক্ষিত এক কোটি পঁচাত্তর লাখ ছয়শ আটত্রিশ টাকা নিয়ে যায়। ডাকাতির ঘটনায় ১০ মে লামা থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামী করে মামলা হয়।১২ মে লামা থানার ওসি তদন্তের নেতৃত্বে পুলিশ টিম পাশবর্তী চকরিয়া উপজেলা ও লামা পৌরসভায় পৃথক অভিযান চালিয়ে আরিফ,সাগর ও আব্দুর রহিম নামক তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করে। এর মধ্যে একজনকে বান্দরবান জেল হাজতে পাঠানো হয়, দুইজনকে জিজ্ঞাবাদের জন্য রিমান্ডে দেন আদালত। রিমান্ডে জিজ্ঞেসাবাদের ভিত্তিতে আজ এই টাকা উদ্ধার করা হয়।লামা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন বলেন, বান্দরবান পুলিশ সুপারের দিকনির্দেশনা মোতাবেক আসামিদের দেওয়া তথ্যমতে আজ অভিযান পরিচালনা করে পাহাড়ে মাটি খুঁড়ে ০২ লক্ষ ৬৭ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আব্দু রহিমের দেওয়া তথ্যমতে গতকাল তার বসতঘর থেকে ৫০ হাজার দু’শ টাকা উদ্ধার করেছি। এ ঘটনায় এই পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার
ভালুকায় ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি বাড়ি থেকে একই পরিবারের মা ও তার ২ শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার Read more

শার্শা-বেনাপোলে প্রতিমা রঙে রঙিন, দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা
শার্শা-বেনাপোলে প্রতিমা রঙে রঙিন, দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা

বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন নীলাকাশ আর কাশফুলের শুভ্রতা। পঞ্জিকার পাতায় দুর্গোৎসবের ধ্বনি। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় করছেন দেশের Read more

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক
যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক

যশোরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডায়মন্ড (হীরা) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।  ডায়মন্ডের আনুমানিক Read more

জামায়াতের ২দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ২দিনের কর্মসূচি ঘোষণা

পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ২ দিনের কর্মসূচির মধ্যে শুক্রবার (১০ অক্টোবর) গণমিছিল ও রোববার (১২ অক্টোবর) সব জেলা প্রশাসকের Read more

গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯ Read more

মানিকগঞ্জে কার্টুনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মানিকগঞ্জে কার্টুনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারশ্রী এলাকায় একটি কার্টুনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন