দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ওপর জোর দিতে পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে ভিসা নিয়ম শিথিলসহ ই-ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন।শুক্রবার (১৬ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হুসেন খান বলেছেন, ‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার জন্য বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করার সিদ্ধান্ত নিয়েছে।’লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) গিয়ে তিনি আরও বলেছেন, ‘অদূর ভবিষ্যতে পাকিস্তানি নাগরিকদের জন্য একটি ই-ভিসা সুবিধা চালু করার জন্যও কাজ চলছে।নতুন নতুন সুযোগ অন্বেষণ এবং দু’দেশের মধ্যে গভীর বাণিজ্য সম্পর্কের জন্য নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে বৈঠকের ব্যাপারে জোর দেন তিনি। অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ তুলে ধরে হাইকমিশনার বাংলাদেশের নারকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ ও কয়লাসহ সম্ভাব্য বাণিজ্য খাতের কথা উল্লেখ করেন।বাণিজ্য সংযোগ বৃদ্ধির জন্য দুই দেশের মধ্যে সরাসরি বিমান এবং শিপিং রুট চালু করার কথা বিবেচনা করা হচ্ছে বলেও জানান মুহাম্মদ ইকবাল হোসেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে চা দোকানির মরদেহ উদ্ধার
জামালপুরে চা দোকানির মরদেহ উদ্ধার

জামালপুরে নিখোঁজের দুই দিন পর আব্দুল জলিল (৪৫) নামের এক চা দোকানির চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৩ জানুয়ারি) Read more

সুনামগঞ্জে কৃষকের মুখে হাসি ফুটাল আনসার ও ভিডিপি
সুনামগঞ্জে কৃষকের মুখে হাসি ফুটাল আনসার ও ভিডিপি

সুনামগঞ্জের বোরো ধান বাংলাদেশের বৃহত্তম একক ফসল হিসেবে সুপরিচিত। প্রতি বছর কয়েক লক্ষ মেট্রিক টন বোরো ধান উৎপন্ন হয় সুনামগঞ্জ Read more

ইলিশের দাম নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
ইলিশের দাম নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি

অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে চাঁদপুরের ইলিশ বিক্রি হয় চড়া দামে। এতে সাধারণ ক্রেতা ও স্থানীয়রা ইলিশের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত। Read more

নতুন চুরির আতঙ্কে বদলগাছী উপজেলাবাসী
নতুন চুরির আতঙ্কে বদলগাছী উপজেলাবাসী

বর্তমানে চুরি আতঙ্কে রয়েছে নওগাঁর বদলগাছী উপজেলাবাসী। এই উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে চুরির ঘটনা। চোরেরা সুযোগ বুঝে এক রাতেই Read more

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক। এতে সড়কের Read more

ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে বিএনপি: সালাহউদ্দিন
ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে বিএনপি:  সালাহউদ্দিন

বিএনপি ক্ষমতায় আসলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।আজ মঙ্গলবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন