একটি দেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে। তা মোকাবেলা ও সমাধানের জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার বিষয়টি বোঝে। কিন্তু তাদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় এ কথা বলেন তিনি।নজরুল ইসলাম খান বলেন, বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে। তবে সংস্কার একবারে শেষ করার বিষয় নয়। এটি অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি প্রক্রিয়ার মধ্যে হবে। সংস্কারের বিষয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাঁধা কোথায়? এ সময় কাউকে সুযোগ দিতেই নির্বাচন পেছানো হচ্ছে কিনা এমন প্রশ্নও তোলেন তিনি।তিনি আরও বলেন, বাংলাদেশের সব অঞ্চলের মানুষ ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত হয়েছে। রাজনৈতিক দলগুলো অনেক আগে থেকেই এক দফার দাবি জানিয়ে আসছিল। এই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ লড়াইয়ের ফলাফল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বচ্যুত শিক্ষক
কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বচ্যুত শিক্ষক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট  উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১০ Read more

ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকলেন ১২০০ অভিবাসী
ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকলেন ১২০০ অভিবাসী

ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকেছেন প্রায় ১২০০ অভিবাসী। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত শনিবার ১ হাজার ১৯৪ জন অভিবাসী Read more

৪ হাজার কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’
৪ হাজার কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’

বলিউডে তৈরি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘রামায়ণ’। নিতেশ তিওয়ারির পরিচালনায় এই চলচিত্রে অভিনয়ে দেখা যাবে রণবীর কাপুর, সাই Read more

পত্রিকা: ‘নিউ ইয়র্কের ঘটনায় দায় কার?’
পত্রিকা: ‘নিউ ইয়র্কের ঘটনায় দায় কার?’

রাজনৈতিক নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে এনসিপি নেতা আখতারের ওপর হামলার ঘটনা গুরুত্ব পাচ্ছে আজকের ঢাকা থেকে প্রকাশিত Read more

তাপপ্রবাহ নিয়ে জরুরি ৯ নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের
তাপপ্রবাহ নিয়ে জরুরি ৯ নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য জরুরি ৯টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।গতকাল রবিবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের Read more

ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর
ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। দারুণ এই জয়ের ফলে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। হারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন