টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে নতুন বছরের (২০২৫) সরকারি পাঠ্যবই পাচারের সময় একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন।  এ সময় ট্রাকসহ তিনজনকে আটক করা হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান পলাতক রয়েছেন, যিনি বই পাচারের মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে পাচারের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ। অভিযানে দেখা যায়, বিদ্যালয় থেকে একটি ট্রাকে করে নতুন পাঠ্যবই সরিয়ে নেওয়া হচ্ছিল। সঙ্গে সঙ্গেই বই ও ট্রাকটি জব্দ করা হয় এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মজিবর রহমান দীর্ঘদিন ধরে সরকারি বই অবৈধভাবে বিক্রি করছিলেন। প্রতি কেজি বই ২০ টাকায় বিক্রির কথা জানিয়ে দেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার ট্রাকযোগে বইগুলো মির্জাপুরে নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ইউএনও-কে খবর দেন। পরে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযানে অংশ নেয়।ঘটনার পর থেকে প্রধান শিক্ষক মো. মজিবর রহমান পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ বলেন, “নতুন বছরের পাঠ্যবইসহ একটি ট্রাক জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, “বই বিক্রির বিষয়টি আমার জানা ছিল না। যদি কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ট্রাক ও বই থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” রাত আটটা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, বই পাচারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ
বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও ভারী বর্ষণে নদীতে পানি বাড়ায় বরগুনার পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে উপজেলার অনেক স্থানে Read more

গাজীপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট
গাজীপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

গাজীপুর সদর উপজেলায় ব্যারিস্টার কায়সার আহমেদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাত দলের হামলা ও মারধরের শিকার হয়ে ব্যারিস্টার Read more

ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড
ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

ঢাকার কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাবেশ ঘিরে উত্তেজনা Read more

শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, যা বলল মাউশি
শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, যা বলল মাউশি

পহেলা বৈশাখকে সামনে রেখে স্বস্তির খবর পেলেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।উৎসবের আনন্দ ভাগ করে নিতে এপ্রিল ২০২৬-এর বৈশাখী Read more

ইসরায়েলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

গাজায় গত ২৪ ঘণ্টায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে অন্তত ১১০ ফিলিস্তিনি। শনিবার থেকে রোববার (১৩ জুলাই) Read more

নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করল স্পেন
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করল স্পেন

স্পেনের একটি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন