কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। ১০ থেকে ১২ জিলহজ পর্যন্ত দিনগুলোতে নেসাব পরিমাণ সম্পদের মালিকের জন্য কোরবানি করা ওয়াজিব। পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি করতে হয়।  কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য কোরবানির পশু  সুস্থ, সবল ও দৃশ্যমান কোনো শারীরিক ত্রুটিমুক্ত হতে হবে। আল্লাহ তায়ালা কোরআনে বলেন— প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করে সেই চতুষ্পদ জন্তু জবাই করার সময়, যা তিনি তাদের জীবিকা হিসেবে দান করেছেন। (সূরা হজ, আয়াত : ৩৪)কোরবানির পশু নির্বাচনের সময় শুধু দামের দিকে না তাকিয়ে তার শারীরিক গুণাবলি, স্বাস্থ্যের অবস্থা এবং শরিয়াহর দৃষ্টিতে গ্রহণযোগ্যতা যাচাই করাও একান্ত জরুরি।পশু নির্বাচন করার সময় চেষ্টা করা উচিত যেন সেটি হয়— সুস্থ ও রোগমুক্ত। বাহ্যিকভাবে আকর্ষণীয়, অর্থাৎ দেখতে ভালো। হৃষ্টপুষ্ট ও ভালো মানের। কোনো অঙ্গহানি বা বড় শারীরিক ত্রুটি নেই এমন।হজরত আবু সাঈদ খুদরি (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) শিংযুক্ত, মোটা-তাজা একটি মেষ কোরবানি করেন, যার চোখ, চেহারা ও পা ছিল মিটমিটে কালো। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩১২৮)ইসলামী শরিয়াহ নির্দিষ্ট কিছু ত্রুটির কথা বলেছে, যা থাকলে পশু কোরবানির উপযোগী বিবেচিত হবে না। সেগুলো হলো—সম্পূর্ণ অন্ধ : যে পশু একেবারে চোখে দেখে না।প্রকট রোগাক্রান্ত : যে পশুর শরীরে অসুস্থতা স্পষ্টভাবে দেখা যায়।চলাফেরায় অক্ষম (পঙ্গু): যার পা বা অঙ্গ কাজ করে না এবং চলাফেরা করতে কষ্ট হয়।গুরুতর আহত :  যার অঙ্গ ভাঙা বা মারাত্মক ক্ষতিগ্রস্ত। (তিরমিজি: ১৪৯৭)দাঁতের সমস্যা : যদি পশুটির দাঁত এতটাই পড়ে যায় যে সে ঠিকভাবে খাবার চিবাতে পারে না।শিং সম্পূর্ণ গোড়া থেকে ভাঙা : যাতে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। তবে অর্ধেক ভাঙা বা জন্মগতভাবে শিং না থাকলে সমস্যা নেই। (রদ্দুল মুহতার, ফাতাওয়ায়ে আলমগিরি)কান বা লেজ অর্ধেক বা তার বেশি কাটা : এমন হলে কোরবানি বৈধ নয়। তবে যদি অর্ধেকের কম কাটা হয় অথবা জন্মগতভাবে ছোট হয়, তাহলে চলবে। (তিরমিজি, হেদায়া)কোরবানির পশু কেনার সময় সতর্কতাকোরবানির পশু কেনার আগে ভালোভাবে দেখে নেওয়া উচিত তার চোখ, কান, লেজ এবং শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক আছে কি না।হাদিসের বর্ণনায় এসেছে, আলী (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাদের আদেশ করতেন যেন আমরা কোরবানির পশুর কান ও চোখ ভালোভাবে যাচাই করি। তিনি নিষেধ করতেন এমন পশু দ্বারা কোরবানি করতে, যার কান কাটা, ছেঁড়া বা ছিদ্র করা। (সুনানে আবু দাউদ: ২৮০৪)এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই পেঁয়াজ চাষির বাড়িতে ইউএনও
ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই পেঁয়াজ চাষির বাড়িতে ইউএনও

মাঠ থেকে পেঁয়াজ উত্তোলনের মৌসুম চলছে। কৃষকরা কেউ মাঠ থেকে, আবার কেউ কেউ হাট-বাজারে আড়ৎ এ এসে মাঠের পেঁয়াজ বিক্রয় Read more

সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদ্রাসাছাত্রী এক কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ নাইম হোসেন (২০) কে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড Read more

ইরানে সামরিক হামলা থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইরানে সামরিক হামলা থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, Read more

কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বচ্যুত শিক্ষক
কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বচ্যুত শিক্ষক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট  উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন