ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) ওয়ালী নেওয়াজ খান কলেজ ক্যাম্পাসে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।ওয়ালী নেওয়াজ খান কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তাসফির ইসলাম প্রিময় সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল আহমেদ জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হামিদুর রহমান নিশান, ফারদিন আহমেদ শ্রাবন, রোমান মিয়া, বাবুল ভূইয়া প্রমুখ।এ সময় বক্তারা বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যার পরে দেশের একটি গুপ্ত সংগঠন তাকে ইভটিজার বানানোর অপচেষ্টা করেছিল। তারাই ঢাবির সাম্য হত্যার পরে তাকে মাদক সেবনকারী বানানোর অপচেষ্টা করছে। একইসাথে তারা কেন্দ্রীয় ছাত্রদলের নারী নেত্রীদেরকে নিয়ে অশোভন মন্তব্যে করে যাচ্ছে।তারা আরও বলেন, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এসকল গুপ্ত সংগঠনকে হুশিয়ারি করে বলতে চাই তারা বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে ছাত্রদল দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দিরের উত্তর পাশে পুরোনো ফোয়ারার কাছে সাম্যকে কুপিয়ে হত্যা করা হয়।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ মে: নামাজের সময়সূচি
১৫ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!
ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!

হবু স্ত্রী নয়, বরং হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন এক যুবক।ফিরে এসে সেই নারী আবার বলছেন এখন থেকে সেই হবু Read more

আ.লীগকে নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি: ফখরুল
আ.লীগকে নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১০ ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে ‘গণহত্যা Read more

মহেশপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মহেশপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে শাওন হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর Read more

‘তারুণ্যের জাগরণ ঘটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে’
‘তারুণ্যের জাগরণ ঘটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে’

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বর্তমান অন্তবর্তী সরকার জনগণকে কোনো তোয়াক্কাই করছে না। বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা Read more

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন
লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় আটকেপড়া আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন