পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝ পথে এসে দল পেয়েছেন সাকিব আল হাসান। বুধবার (১৪ মে) জানা যায়, চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবার প্রস্তাব পেয়েছেন তিনি। যদিও এখনো আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। তবে আজ বৃৃহস্পতিবার (১৫ মে) জানা গেল পিএসএল খেলতে বিসিবির কাছে অনুমতি চেয়েছেন সাকিব। বিষয়টি গণম্যধ্যমকে নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর আবারো মাঠে দেখা যাবে টাইগার অলরাউন্ডারকে।লাহোর কালান্দার্সে এবারের আসরে শুরু থেকেই ছিলেন রিশাদ হোসেন। ১৭ তারিখ থেকে আরেকদফায় শুরু হওয়া পিএসএলে তিনি খেলবেন কি না তা এখন পর্যন্ত অনিশ্চিত। এছাড়া নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক সূচির কারণে দল ছাড়তে পারেন অনেকেই। সেই দিক থেকেই পিএসএলে কপাল খুলেছে সাকিব আল হাসানের।  পিএসএলে অবশ্য এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে । এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল ইরান
ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল ইরান

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রতি পুনরায় নিজেদের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস Read more

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল
শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল

আলোকচিত্রী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম Read more

করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি: নিরাপত্তা উপদেষ্টা
করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি জানিয়ে অন্তর্বর্তী সরাকরের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, দ্ব্যর্থহীনভাবে বলে দিতে চাই, Read more

নিছিদ্র নিরাপত্তা বলয়ে চকরিয়ায় ৯১ মন্ডপে পালিত হবে দুর্গোৎসব
নিছিদ্র নিরাপত্তা বলয়ে চকরিয়ায় ৯১ মন্ডপে পালিত হবে দুর্গোৎসব

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নিছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে উপজেলার ৯১ মণ্ডপে এবারও Read more

ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান

বরিশাল রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বুধবার (১৮ মার্চ) দুপুরে ঝালকাঠি পৌর এলাকার ঈদবাজার পরিদর্শন করেছেন। তিনি ব্যাবসায়ী এবং গণমাধ্যম কর্মীদের Read more

কুড়িগ্রামে নারীর গলাকাটা লাশ উদ্ধার
কুড়িগ্রামে নারীর গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শহিদা বেগম (২৬) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন