তিন দাবিতে আন্দোলন করতে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এসময় বিক্ষোভকারীদের একটি অংশ ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার ও শোরগোল করতে থাকে। বক্তব্য দিতে মাইক্রোফোন হাতে নিলে হঠাৎ করেই সামনের দিক থেকে মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারা হয়। এতে কথা শেষ না করেই তিনি ঘটনাস্থল ছেড়ে যান।তাৎক্ষণিকভাবে বোতল নিক্ষেপকারীর পরিচয় জানা না গেলেও পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভিডিও দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়। জানা যায়, বোতল ছুড়ে মারা যুবকের নাম ইশতিয়াক হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।বোতল নিক্ষেপের ঘটনার পর রাতেই ওই শিক্ষার্থীর পরিচয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে থাকেন। ‘জবিয়ান্স’ নামের একটি পেজের পোস্টে উল্লেখ করা হয়েছে, তার (বোতল নিক্ষেপকারী) নাম ইশতিয়াক হোসাইন। ডিপার্টমেন্ট অর্থনীতি, ব্যাচ ১৯।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. তাজাম্মুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘এই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের। আমাদের এখন মূল কাজ হলো বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া আদায়। ওই শিক্ষার্থীর এসব বিষয়ে এখন মাথা ঘামানোর সময় নেই। আমাদের দাবি আদায় হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবো।’এদিকে, উপদেষ্টা মাহফুজকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। তারা এ ঘটনাকে ‘নিকৃষ্ট’ বলে মন্তব্য করেছেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায়  সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ Read more

সব ধরনের চাকরির নিয়োগে এনআইডি বাধ্যতামূলক হচ্ছে: ইসি
সব ধরনের চাকরির নিয়োগে এনআইডি বাধ্যতামূলক হচ্ছে: ইসি

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, সরকারিসহ সব ধরনের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করতে উদ্যোগ Read more

বর্ষীয়ান সাংবাদিক রুকুনউদ্দৌলাহ আর নেই
বর্ষীয়ান সাংবাদিক রুকুনউদ্দৌলাহ আর নেই

যশোরের বর্ষীয়ান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর।শুক্রবার (২২ Read more

মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক নিহত
মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষের ছুরিকাহত হয়ে ১৭ দিন পর কাউছার খান (২০) নামে এক যুবক মারা গেছেন।শনিবার (২৪ আগস্ট) Read more

শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত
শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন