সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায়  সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৬ মে) দুপুরে জান্নাত আরা হেনরীকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক কে.এম শাহরিয়ার বাপ্পি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল এতথ্য নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্র হত্যা মামলায় জান্নাত আরা হেনরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলী আদালতে জান্নাত আরা হেনরী সহ আওয়ামীলীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামী নিহত কলেজ ছাত্র আসিফ হোসাইনের মা আসমানী খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় প্রধান আসামি জান্নাত আরা হেনরী।মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, আমার ছেলে (বাদী) আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখ বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী ছিল। ২০২৪ সালের ৪ আগস্ট সকাল বেলায় ছাত্র সমন্বয়কদের ডাকে আসিফ হোসাইন আন্দোলনে যোগ দেওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়। শহরের চৌরাস্তা মোড়ে ছাত্র আন্দোলনে অংশ নেয়। দুপুর পর্যন্ত আসিফ অন্যান্য ছাত্রদের সাথে সেখানে উপস্থিত ছিলো। দুপুর ২টার দিকে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার হতে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগের নেতা কর্মীরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে সকল আসামী সহ অজ্ঞাতনামা আসামীরা অবৈধ পিস্তল, সাটারগান, বন্দুক, হাত বোমা, পেট্রোল সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে চৌরাস্তা মোড়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালায়। এসময় ছাত্র জনতা বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে। এসময় আসামীরা কলেজ ছাত্র আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখকে এলোপাথারী মারপিট করে হত্যা করে। পরে তাদের লাশ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গানপাউডার দিয়ে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।কলেজ ছাত্র আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ সনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেষ্ট করা হয়। চলতি বছরের গত ৪ মার্চ আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ২৩ মার্চ মামলাটি দায়ের করা হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁ সীমান্তে ভারতীয় গরু আটক করেছে বিজিবি
নওগাঁ সীমান্তে ভারতীয় গরু আটক করেছে বিজিবি

নওগাঁ জেলার পোরশা থানাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (৩ জানুয়ারি) Read more

হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়

বর্তমান সময়ে যোগাযোগের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপগুলোর একটি হলো হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে বন্ধু, পরিবার কিংবা অফিসের সহকর্মীদের সঙ্গে সহজে Read more

নারায়ণগঞ্জে শামীম ওসমানের শ্যালক হেরোইনসহ গ্রেফতার
নারায়ণগঞ্জে শামীম ওসমানের শ্যালক হেরোইনসহ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক মাহমুদুল হাসান আরমান (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত Read more

নড়াইলে দাড়ার খাল পুনঃখনন কাজের উদ্বোধন
নড়াইলে দাড়ার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের বনখলিশাখালী এলাকায় দাড়ার খাল মাইক্রো ওয়াটারসেড পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার Read more

গাজামুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল
গাজামুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল

গাজার জন্য ত্রাণ বহনকারী জাহাজ ‘ম্যাডলিন’কে গন্তব্যে পৌঁছাতে দেয়নি ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক অলাভজনক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) উদ্যোগে ইতালি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন