নীলফামারী রেলষ্টেশনের প্লাটফর্মে ট্রেনের সামনে লাফ দিয়ে  শাহজালাল আলী (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (১৪ মে) বিকেল ৫টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী রেলষ্টেশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।নিহত শাহজালাল আলী জেলা সদরের কচুকাটা ইউনিয়নের গুড়গুড়ি হাজিপাড়া গ্রামের মো. কাওছার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন রেলষ্টেশনে প্রবেশের সময় হঠাৎ ওই যুবক ইঞ্জিনের সামনে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনের চাকায় কাটা পড়ে তার মাথা ও একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে
ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনের কার্যক্রম শুরু হয়েছে।আজ বুধবার (১৪ জানুয়ারি) Read more

শালিসে মিথ্যা স্বাক্ষী দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
শালিসে মিথ্যা স্বাক্ষী দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শ্যালো মেশিন চুরির ঘটনা ধামা চাপা দিতে কার্তিক চন্দ্র নামে এক গরু ব্যবসায়ীকে গভীর রাতে মোবাইলে ডেকে কুপিয়ে হত্যার অভিযোগ Read more

নড়ে গেল মোসাদের ভিত
নড়ে গেল মোসাদের ভিত

অভাবনীয় ভিত নাড়িয়ে দিয়েছে ইরান। না স্বীকার করতে পারছে, না বিশ্বাস করতে পারছে ইসরায়েল। দূরপাল্লা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মোসাদের একটি Read more

নিউ জার্সির প্রথম নারী গভর্নর হলেন মিকি শেরিল
নিউ জার্সির প্রথম নারী গভর্নর হলেন মিকি শেরিল

যুক্তরাষ্ট্রের নিউজার্সির গভর্নর পদে নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল জয় পেয়েছেন। মঙ্গলবার নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতেরেলিকে ভোটে হারিয়ে Read more

ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর
ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর

ইরানে চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত অন্তত ১ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন