ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর নির্মম হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল।বুধবার (১৪ মে) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। অনুষদ ভবন থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রতিটি অনুষদ ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে যেয়ে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন সহ শতাধিক নেতাকর্মী। মিছিলে শিক্ষার্থীরা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো। একশান একশান, ডাইরেক্ট একশান; ছাত্রদলের একশান ডাইরেক্ট একশান; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই; খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন।সমাবেশে বক্তারা বলেন, পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন থেকে সাম্যরা যখন পরিবর্তিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছিলেন তখনি তাকে হত্যা করা হয়েছে। ৫ ই আগস্টের পর থেকে শুধুমাত্র ছাত্রদলের নেতাকর্মীরাই হত্যা, নির্যাতনের শিকার হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রদলের একজন নিবেদিত প্রাণ কর্মী হত্যার শিকার হলেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে আমার ভাইদের হত্যার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, গতকাল শুধু সাম্যকে হত্যা করা হয়নি, গতকাল ৫ ই আগস্ট পরবর্তী স্বাধীনতাকে হত্যা করা হয়েছে, সারা দেশের সকল শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। বর্তমান সরকার যেভাবে হাসিনার মতো চেপে বসতে শুরু করেছে, এই সরকার যদি সাম্যর হত্যাকারীদের বিচারের আওতায় না আনে তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল সহ জাতীয়তাবাদী আদর্শের সব সংগঠন জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারো রাজপথে নামবো। শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, বাংলাদেশের নিরাপত্তা ঘাটতি হয়েছে অথচ ডক্টর ইউনুস যমুনায় আরামে বসে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ওদিকে ফ্যাসিস্ট সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ থেকে বেরিয়ে যেতে দিয়ে পরেরদিন যমুনা ঘেরাও, শাহবাগ ঘেরাওয়ের নাটক করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে সবাই ঐক্যবদ্ধ হয়ে হাসিনাকে বিদায় করেছি অথচ কয়েকদিন আগে এই প্ল্যাটফর্ম থেকে আমাদের আরেক ভাইকে হত্যা করেছে, এগুলোর কোন বিচার হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি: প্রেস সচিব
আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে, আমরা তো দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, প্রত্যেক দেশের সঙ্গে আমাদের যাতে সম্পর্কের উন্নয়ন হয়। Read more

আগামী বছর হবে বাংলাদেশ-ভারত সিরিজ
আগামী বছর হবে বাংলাদেশ-ভারত সিরিজ

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। তবে সেই সফর নিয়ে কিছুদিন Read more

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান
আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান

সেনাবাহিনী, ছাত্রজনতা ও নিরীহ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং অবশেষে তার ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন Read more

বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চিংড়ির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও গুণগত উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই Read more

ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?
ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?

বিশ্লেষকেদের মতে, বাংলাদেশের রাজনীতিতে ভারতবিরোধিতার বিষয়টি বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে। সম্প্রতি দুটি দৈনিক পত্রিকা অফিস, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও Read more

অসুস্থ পিতাকে রেলস্টেশনে ফেলে গেলেন ছেলে, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
অসুস্থ পিতাকে রেলস্টেশনে ফেলে গেলেন ছেলে, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

অসুস্থ পিতাকে জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনের প্লাটফর্মে ফেলে রেখে যান ছেলে। চিকিৎসা ও খাবারের অভাবে বৃদ্ধ হেলাল উদ্দিন (৭০) সেখানে মানবেতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন