সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় আওয়ামী লীগ, যুবলীগের ৬ নেতার জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিনের আদালত।আসামিরা হলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফজলুল হক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা সদর উপজেলা যুবলীগের সভাপতি সাধারণ এহশান শাহ উজ্জ্বল, সাধারণ সম্পাদক উকিল আলী।বুধবার (১৪ মে) সকালে আদালতে হাজির হয়ে আওয়ামী লীগ যুবলীগের সাতজন আসামি জামিন আবেদন করলে আদালত ৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এর আগে উচ্চ আদালত থেকে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় ৭ আসামি ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন প্রাপ্ত হয়। গত মঙ্গলবার জামিনের মেয়াদ শেষ হলে বুধবার আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।প্রসঙ্গত, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই মো. হাফিজ আহমদ। তিনি দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে এরোয়াখাই গ্রামের মো. নাজির আহমদের ছেলে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা ধর্ম উপদেষ্টার
বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা ধর্ম উপদেষ্টার

বিশ্ববিদ্যালয় পর্যায়ে পবিত্র কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) Read more

রেস্টুরেন্টে খেয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা, যানজটে পড়ে ধরা
রেস্টুরেন্টে খেয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা, যানজটে পড়ে ধরা

রেস্টুরেন্টে খেয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করছিলেন গুজরাটের ৫ পর্যটক। কিন্তু কপাল মন্দ! রাস্তার যানজটে আটকে শেষ পর্যন্ত ধরা Read more

‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ আজ’
‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ আজ’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে Read more

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

যশোরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বেলা ১১ টার দিকে Read more

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

প্রতারণা ও চেক জালিয়াতিসহ নানা অভিযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও, ডেপুটি জেনারেল ম্যানেজার, শাখা ব্যবস্থাপকসহ ৭ Read more

চাঁদপুরে পরিত্যক্ত ইট ভাটায় শোভা পাচ্ছে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম
চাঁদপুরে পরিত্যক্ত ইট ভাটায় শোভা পাচ্ছে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম

চাঁদপুর সদরের শাহতলী গ্রামের ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা হয়েছে ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’ নামে একটি বাগান। আলোচিত ফ্রুটস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন