আল্লাহ্, আমার রোগ সারিয়ে দাও। আমি কষ্ট পাচ্ছি, আমি বাঁচতে চাই। আল্লাহ আমাকে বাঁচাও! প্রতিদিন অন্তত দশবার আযান দিতে দিতে এভাবেই নিজের জীবন ভিক্ষা চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় ছয় বছর বয়সী ইয়াফি। একমাত্র সন্তানের এমন বাঁচার আকুতি দেখে কান্না ধরে রাখতে পারেন না বাবা-মা ও বোন।পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের দরিদ্র ময়ান আলী-শিফা খাতুন দম্পতির একমাত্র সন্তান ছয় বছরের ইয়াফির চোখে এখনও অনেক স্বপ্ন। স্কুলে যাবার, খেলাধুলা করার, মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার! কিন্তু সেই স্বপ্নগুলো আজ এক নির্মম বাস্তবতায় থমকে গেছে। কারণ, ক্যান্সার নামক মারণ রোগে আক্রান্ত শিশুটি। এর আগে মাস ছয়েক আগে ব্রেন টিউমাওে আক্রান্ত হয় শিশুটি। অপারেশনের পর এখন ব্রেন ক্যান্সারে আক্রান্ত ইয়াফি। যে বয়সে সমবয়সীদের সাথে খেলাধুলা করার কথা, হুই-হুল্লোড়ে মেতে থাকারকথা সেই বয়সেই ইয়াফিকে মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে প্রতিনিয়ত!সরেজমিন গিয়ে দেখা যায়, মায়ের কোলে বসে থেকে আজান দিচ্ছে ইয়াফি। হাত তুলে আল্লাহর কাছে নিজের জীবন ভিক্ষা চেয়ে ফরিয়াদ জানাচ্ছে সে। বাঁকা হয়ে গেছে দুই চোখ। দাঁড়াতে বাসতেও পারেনা শিশুটি। একমাত্র ছেলের এমনকষ্ট দেখে ডুকওে ডুকওে কাঁদছেন মা শিফা খাতুন। আর ছেলের এমন কষ্ট দেখে সইতে না পেওে বাড়ির বাইওে দিনের বেশির ভাগ সময় কাটান বাবা ময়ান আলী।জানা গেছে, গত বছরের ডিসেম্বরে হটাৎ করেই দুই চোখ বাঁকা হয়ে যায় ইয়াফির। অনর্গল বমি করতে থাকে সে। বাবা ময়ান আলী পাবনায় একটি ক্লিনিকে ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষায় ইয়াফির ব্রেন টিউমার আক্রান্ত বলে জানান চিকিৎসক। এরপর বাড়ির গরু বিক্রি, ধারদেনা ও মানুষের সহযোগিতায় ঢাকার একটি হাসপাতালে প্রায় ছয়লাখ টাকা ব্যায় করে ইয়াফিকে অপারেশান করানো হয়। এতে একেবারেই নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি।অপারেশনের পর বাড়িতে ফিরিয়ে আনা হয় ইয়াফিরকে। কিন্তু সপ্তাহ পার না হতেই আবারো অসুস্থ হয়ে পড়ে শিশুটি। আবারও চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকায়। সেখানে ডাক্তার দেখানোর পর পরীক্ষা-নীরিক্ষায় ক্যান্সার ধরা পড়ে। দ্রুত অপারেশন এবং কেমোথেরাপি না দিলে ইয়াফিকে বাঁচানো সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসক। অপারেশন ও কেমোথেরাপি দিতে প্রায় সাড়ে ৪ লাখ টাকার মতো খরচ হবে। কিন্তু দরিদ্র পরিবারের কাছে টাকা না থাকায় ইয়াফিকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বিনা চিকিৎসায় এখন মৃত্যুর প্রহর গুনছে ছোট্ট ইয়াফি। দরিদ্র এই পরিবার এখন তাকিয়ে আছে সমাজের মানুষের দিকে।সমাজের বিত্তবানদেও এগিয়ে আসার অনুরোধ জানিয়ে কান্নাজড়িত কন্ঠে ইয়াফির মা শিফা খাতুন বলেন, আমার বাচ্চাটা খেলতে পারেনা, স্কুলে যেতে পারেনা। ওর (ইয়াফি) যে বাঁচার কতোটা আকুতি না দেখলে বোঝা যাবেনা। প্রতিদিন অন্তত দশবার আজান দেয়। আল্লাহ’র কাছে দুই হাত তুলে ফরিয়াদ জানায় বাঁচার জন্য। আমার ছেলেটা শুধু বাঁচতে চায়! এখন যদি বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে আমরা কী নিয়ে বেঁচে থাকব?ইয়াফির ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীকে জানানো হলে তিনি বলেন, বিষয়টি খুবই কষ্টকর। আমি খোঁজ নিয়ে সমাজসেবা অফিসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান ইউএনও।ইয়াফি’র পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ০১৭৭৭৪৮৫১৮২এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপিকে নিয়ে আক্ষেপ আসিফ নজরুলের
এনসিপিকে নিয়ে আক্ষেপ আসিফ নজরুলের

জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের Read more

শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!
শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!

যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ পদ আছে কিন্তু চিকিৎসক নেই। ফলে শিশুরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত Read more

ইরানের হামলার ভয়ে হার্ট অ্যাটাকে এক নারীর মৃত্যু
ইরানের হামলার ভয়ে হার্ট অ্যাটাকে এক নারীর মৃত্যু

ইসরাইলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় কারমিয়েল শহরে একটি  আশ্রয়কেন্দ্রে হার্ট অ্যাটাকে ৫১ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়েছে। Read more

পিরোজপুরে সাংবাদিকের পুত্র অপহরণ মামলার আসামী গ্রেফতার
পিরোজপুরে সাংবাদিকের পুত্র অপহরণ মামলার আসামী গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের পুত্রসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা মামলার প্রধান আসামি গ্রেফতার। শুক্রবার (০২ মে) Read more

আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩
আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩

বরগুনার আমতলীতে চোরাই ছাগলসহ তিনজন চোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার হাট এলাকা থেকে Read more

গলাচিপা সেতু বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান স্থানীয়রা
গলাচিপা সেতু বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান স্থানীয়রা

পটুয়াখালী জেলার রামনাবাদ নদীর ওপর গলাচিপা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় গলাচিপা ফেরিঘাটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন