ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নেতাকর্মীরা।বুধবার (১৪ মে) দুপুর সোয়া ১টায় প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কামাল রঞ্জিত মার্কেট থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে টিএসসি (ছাত্র-শিক্ষক কমপ্লেক্স) প্রাঙ্গ‌নে এ‌সে শেষ হয়। এরপর সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।জানা গেছে, শাহরিয়ার আলম সাম্য ঢাবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছি‌লেন। গতকাল তিনি ঢাবি ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।সমাবেশে বাকৃবি ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম জানান , “সাম্যের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বিচার বিলম্বিত হলে আমরা তা প্রত্যাখ্যান করব। এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনে নেতাকর্মী‌দের দ্বারা পারভেজ খুন হয়েছিল। এখনো তার বিচার হয়নি। এই বিচারহীনতা চলতে দেওয়া যায় না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে হলে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নাগরিক অধিকার ও নিরপেক্ষ নির্বাচনের আশায় আমরা ১৭ বছর ধরে আন্দোলন করে যাচ্ছি।”ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান জানান, “ঢাবি ছাড়াও দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছে। গতকাল ঢাবির উপাচার্য যেভাবে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আচরণ করেছেন, তা কোনোভাবেই শিক্ষকমূলক আচরণ নয়। আমরা তার পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে সাম্যের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে জামায়াতের কঠোর নির্দেশনা
সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে জামায়াতের কঠোর নির্দেশনা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে শনিবার (১৯ জুলাই) ভোররাত থেকেই দলটির নেতাকর্মীরা আসতে Read more

শরীয়তপুরে নছিমন-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরে নছিমন-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবল নগর গ্রামের সোহাগ মুন্সি (৩২) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) Read more

এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) নিয়োগ পেয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সচিব রেহানা পারভীন।তাকে এই নিয়োগ দিয়ে Read more

নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পাবনার ঈশ্বরদী থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর শরিফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন Read more

লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

পার্বত্য বান্দরবানের লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলসহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় Read more

সিরাজগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৫ গুণ বৃদ্ধি!
সিরাজগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৫ গুণ বৃদ্ধি!

সিরাজগঞ্জের কাজীপুরের বাজারগুলোতে চড়া কাঁচা মরিচের দাম। কয়েকদিন আগেও যেটি ছিল ৪৫ থেকে ৫০ টাকা কেজি, এখন সেটিই মানভেদে বিক্রি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন