রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ী-বাঙ্গালী ও অন্যান্য জাতিগোষ্ঠীর ১২৩০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বাঘাইহাট ও ২৭ মারিশ্যা বিজিবি জোন।বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মানবিক সহায়তার অংশ হিসেবে বাঘাইছড়ি পৌরসভার ছয়শত পরিবার ও বাঘাইছড়ি ইউনিয়ন এবং সাজেক এলাকায় ৬৩০ পরিবারের মাঝে এসব খাদ্যশস্য বিতরণ করে। বুধবার (১৪ মে ) বাঘাইহাট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সাজেক ইউনিয়ন রুইরুই পাড়া এবং মারিশ্যা ব্যাটালিয়নের তত্ত্বাবধানে বাঘাইছড়ি পৌরসভা ও বাঘাইছড়ি, বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ মোট ০৪টি স্থানে খাদ্যশস্য বিতরণ করা হয়।এসময় বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে সাজেক ইউনিয়নের রুইরুই এলাকায় বসবাসরত পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল এবং খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ মাচালং বাজার এলাকায় খাদ্যশস্য বিতরণ করেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম ও বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এবং মারিশ্যা ব্যাটালিয়নের আওতাধীন পৌরসভা ও বাঘাইছড়ি ইউনিয়নে বিতরণ করেন মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান
সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। Read more

বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি
বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি

বরিশাল ও খুলনায় শনিবার বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল Read more

কারাবন্দি আসাদুজ্জামান নূরের জন্মদিন, ফেরার অপেক্ষায় আফজাল হোসেন
কারাবন্দি আসাদুজ্জামান নূরের জন্মদিন, ফেরার অপেক্ষায় আফজাল হোসেন

দেশের সংস্কৃতি অঙ্গনের দুই কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও আফজাল হোসেন। মঞ্চ, টেলিভিশন, বিজ্ঞাপনসহ সবখানেই সফল তারা। তাদের একে অপরের Read more

২৭ অক্টোবর: নামাজের সময়সূচি
২৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১১ কার্তিক ১৪৩২ বাংলা, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকারনামাজের Read more

ঈশ্বরদীতে দূর্গাপূজায় সরকারি অনুদান দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঈশ্বরদীতে দূর্গাপূজায় সরকারি অনুদান দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দূর্গাপূজায় দরিদ্র মহলকে সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে সরকারি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন