কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের নতুন ভবনের দেখা এখনো মিলেনি। ঢেমুশিয়া ইউনিয়নটি অবিভক্ত পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন থেকে আলাদা করে একটি নতুন ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। ২০০৬ সালের ৩০ জুন উক্ত ঢেমুশিয়া ইউনিয়নের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। এরপর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের  কাজ কিছু দিন চললে ঠিকাদার প্রতিষ্ঠানে সমস্যা হওয়ার পর কাজ বন্ধ হয়ে যায়। ফলে ঢেমুশিয়া ইউনিয়ন বাসী ১৯ বছর পর্যন্ত পরিষদ ভবনহীন, তাই মানুষ জনসেবা থেকে বঞ্চিত হচ্ছে।ঢেমুশিয়া ইউনিয়ন প্রতিষ্ঠা হওয়ার থেকে চারবার সাধারণ নির্বাচন ও একবার উপনির্বাচন হয়েছিল তার মধ্যে পাঁচজন চেয়ারম্যান আসল আর গেল কিন্তু ঢেমুশিয়া ইউনিয়ন বাসী ইউনিয়ন পরিষদের নতুন ভবনের দেখা পায়নি। স্থানীয়রা বলেন ঢেমুশিয়া ইউনিয়নে পরিষদের ভবন না থাকার কারণে আমাদের দৈনন্দিন সেবা গুলো পেতে অনেক কষ্ট হচ্ছে। স্থায়ীভাবে পরিষদ ভবন না থাকার কারণে বিগত চেয়ারম্যানগণ স্কুল, মানুষের দোকান ও মানুষের কাছারিঘর ভাড়া করে পরিষদের কার্যক্রাম চালিয়ে গিয়েছিল এবং এখনো চালিয়ে যাচ্ছে। সেসব দোকান বা কাছারিঘরে  জায়গা কম হওয়ায় মানুষের দৈনন্দিন কাজ গুলো করতে অনেক কষ্ট হচ্ছে। এমতাবস্থায় আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি ইউপি ভবণটি দ্রুত সময়ে নির্মাণ করে জনগণকএ দ্রুত সময়ে সেবা পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল উদ্দিন বলেন, খুব শীঘ্রই পরিষদ ভবন নির্মাণের কাজ শুরু হবে। পরিষদের ভবণ নির্মাণের জন্য মাটি পরীক্ষা করা হয়েছে। এছাড়া ভবণ নির্মাণের জন্য দ্রুত দরপত্র তৈরি করা হচ্ছে। দরপত্র অনলাইন টেন্ডারের মাধ্যমে অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে: আমীর খসরু
আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে। আইনশৃঙ্খলার উন্নয়ন Read more

আ.লীগের ৮ নেতার বিরুদ্ধে জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ
আ.লীগের ৮ নেতার বিরুদ্ধে জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ

আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী (সাবেক) আনিসুল হক, সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ Read more

ভারত অধিকৃত কাশ্মীরে অজানা বিমান বিধ্বস্ত!
ভারত অধিকৃত কাশ্মীরে অজানা বিমান বিধ্বস্ত!

ভারত অধিকৃত কাশ্মীরের প্রধান শহরের উপকণ্ঠে একটি স্কুল ভবনের ওপর একটি ‘অজানা’ বিমান বিধ্বস্ত হয়েছে।পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার Read more

মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট
মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

আর্জেন্টিনার মাটিতে সম্ভবত শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলেছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আবহ ছিল অন্যরকম। দলের ৩-০ Read more

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি। এবার লাল বলের টেস্ট ক্রিকেট থেকে ইতি টানলেন তিনি।ইন্সটাগ্রামে Read more

গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস
গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিউইয়র্কে বৈঠকে বসবেন আজ। গাজা যুদ্ধ শেষ করতে নতুন এক শান্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন