রাজশাহীর পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে ঘটনাস্থল থেকে দুইটি খনন যন্ত্রের ৪টি ব্যাটারি জব্দ করা হয়।মঙ্গলবার (১৩ মে) সন্ধা ৬টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের রাতোয়াল গ্রামে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের পুকুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর।জরিমানাপ্রাপ্ত ব্যাক্তির নাম মোহাম্মদ মেহেদী হাসান (১৯)। তাঁর বাড়ি নাটোর গুরুদাসপুর উপজেলার পুরুরিয়া এলাকায়।স্থানীয়রা জানান, মাটি ব্যবসায়ী একটি সিন্ডিকেট শিলমাড়িয়া ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে বিক্রয় করে আসছে। এতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। এ ছাড়া পুকুর সংস্কারের নামে এসব মাটি ট্রাক্টরে করে বিভিন্নস্থানে পরিবহনের ফলে গ্রামীন এলাকার রাস্তাসমূহ নষ্ট হচ্ছে। উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা করার পরও এই সিন্ডিকেট মাটি কাটা অব্যাহত রেখেছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে তেলকাণ্ডে বহিষ্কৃত দুই যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
যশোরে তেলকাণ্ডে বহিষ্কৃত দুই যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

যশোরের শানতলার ‘যশোর ফিলিং স্টেশন’ থেকে জোরপূর্বক তেল নিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে বহিষ্কৃত দুই যুবদল নেতার বহিষ্কারাদেশ একদিন পরই Read more

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত
হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে চলমান আগ্রাসনের সময় তাদের আরও এক সৈন্য নিহত হয়েছে।গত ২ মার্চ ইসরাইল লেবাননের বিরুদ্ধে নতুন Read more

লালমনিরহাটে নবীজিকে কটুক্তির অভিযোগে বাবা-ছেলে আটক
লালমনিরহাটে নবীজিকে কটুক্তির অভিযোগে বাবা-ছেলে আটক

লালমনিরহাটের শহরের সেনুন ব্যবসায়ী, হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করায় বাবা-ছেলেকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় Read more

ভারতের জার্সি পরে খেললেন পাকিস্তানি খেলোয়াড়, সমালোচনার ঝড়
ভারতের জার্সি পরে খেললেন পাকিস্তানি খেলোয়াড়, সমালোচনার ঝড়

বাহরাইনের একটি টুর্নামেন্টে ভারতের জার্সি পরে খেলেছিলেন পাকিস্তানের একজন কাবাডি খেলোয়াড়। ভারতের পতাকাও হাতে দেখা গেছে তার। এঘটনায় জড়িত খেলোয়াড়কে Read more

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো
জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাতের আকাশ প্রত্যক্ষ করল আলোর বিপ্লব। ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যতিক্রমী এক Read more

পারভেজ ইমনের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়
পারভেজ ইমনের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড কিংবা দেশের দ্বিতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তি-পারভেজ হোসেন ইমনের অনেক প্রাপ্তির দিনে শারজাহতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন