যশোরের শানতলার ‘যশোর ফিলিং স্টেশন’ থেকে জোরপূর্বক তেল নিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে বহিষ্কৃত দুই যুবদল নেতার বহিষ্কারাদেশ একদিন পরই প্রত্যাহার করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আদেশ প্রত্যাহার করা হয়।বিবৃতিতে জানানো হয়, সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম ও ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদারকে গত ৩০ মার্চ সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছিল। তবে ওই বহিষ্কার প্রক্রিয়া সঠিক নিয়মে সম্পন্ন না হওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে।একই সঙ্গে বিষয়টি তদন্তের জন্য সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান তুহিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে আগামী তিন দিনের মধ্যে সঠিক তদন্ত করে জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তেলকাণ্ডের বিষয়ে অভিযুক্ত শামীম কবির ওয়াসিম জানান, “আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত। আমি এই ঘটনার সাথে জড়িত না থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোষ চাপানোর চেষ্টা করা হয়েছিল। তারা দলীয় হাইকমান্ডকে ভুল বুঝিয়ে স্বার্থ হাসিল করতে চেয়েছিল। সঠিক তদন্তে সত্য বেরিয়ে আসবে।”প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে ওই দুই নেতার বিরুদ্ধে শানতলা এলাকার যশোর ফিলিং স্টেশনে প্রভাব খাটিয়ে জোরপূর্বক জ্বালানি তেল নিয়ে খোলাবাজারে চড়া দামে বিক্রির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ২৯ মার্চ জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ঘটনাস্থল পরিদর্শন করেন। সিসিটিভি ফুটেজে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে তিনি সাংগঠনিক ব্যবস্থার নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে গত ৩০ মার্চ তাঁদের বহিষ্কার করা হয়েছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে রাতে
ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে রাতে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত ১০টায়। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন Read more

বিদ্যালয়ের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ, জানেনা কেউই
বিদ্যালয়ের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ, জানেনা কেউই

মাদারীপুরের কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের ৩নং রাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ করার অভিযোগ Read more

নীল নদে ‘মেগা বাঁধ’ নির্মাণ সম্পন্ন করেছে ইথিওপিয়া
নীল নদে ‘মেগা বাঁধ’ নির্মাণ সম্পন্ন করেছে ইথিওপিয়া

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ঘোষণা দিয়েছেন যে দেশটি গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস ড্যাম (জিইআরডি)-এর নির্মাণ কাজ সম্পন্ন করেছে। নীল নদের ওপর Read more

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস

মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় Read more

বাকৃ‌বি‌তে ছাত্র সংসদ নির্বাচনসহ শি‌বি‌রের ৬ দা‌বি
বাকৃ‌বি‌তে ছাত্র সংসদ নির্বাচনসহ শি‌বি‌রের ৬ দা‌বি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, নারী শিক্ষার্থীদের জন্য টিএসসিতে পৃথক নামাজের স্থান নির্মাণ, ছাত্রী হলের সিট সংকট Read more

১ হাজার ৮৯টি ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে
১ হাজার ৮৯টি ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে

আন্দোলনের মুখে শর্তসাপেক্ষে অনুদানভুক্ত ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন