নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের দীর্ঘসাইর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে দুর্বৃত্তরা। প্রবাসীর অনুপস্থিতিতে তার স্ত্রীর উপর বর্বর হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটপাট ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সময় ভুক্তভোগীকে উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করা হয়, যা পরবর্তীতে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্তরা।ভুক্তভোগী আয়েশা আক্তার (৩০) জানান, গত ১১ মে রাতে ঘুমন্ত অবস্থায় তার ঘরের দরজা ভেঙে তিনজন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকৃতি জানালে তাকে এবং তার খালাতো দেবর মীর তাসফিকুল ইসলাম অয়নকে মারধর করে। পরে তারা আলমারি থেকে নগদ দুই লাখ টাকা এবং প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।ঘটনার পর আসামিরা আয়েশাকে ধর্ষণের চেষ্টা করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তার পরনের সালোয়ার খুলে ফেলে উলঙ্গ করে ছবি ও ভিডিও তোলে। এক পর্যায়ে তারা আয়েশা ও তার খালাতো দেবরের আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।পরবর্তীতে ১নং আসামী শফিক মিয়া ভুক্তভোগীর ইমু নাম্বারে কল করে অর্থ দাবি করে এবং হুমকি দেয়—চাহিদামতো টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।এ ঘটনায় নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা (নং-১৮, তারিখ-১৩/০৫/২০২৫) রুজু হয়েছে। মামলায় মোট তিনজনকে আসামী করা হয়। এজাহারভুক্ত ৩নং আসামী নান্টু মিয়াকে (৪৫) ইতোমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে।নবীনগর থানার অফিসার ইনচার্জ জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে টুকুর উদ্যোগে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে টুকুর উদ্যোগে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ Read more

সাংবাদিককে গুলি করে হত্যা
সাংবাদিককে গুলি করে হত্যা

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি Read more

নারী কর্মী নিয়োগ দেবে মেরী স্টোপস
নারী কর্মী নিয়োগ দেবে মেরী স্টোপস

আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেরী স্টোপস বাংলাদেশে ‘মেডিকেল অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের শেষ দিন আজ। কলম্বোয় সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।একনজরে দেখে নিন টিভিতে Read more

কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পরিত্যক্ত অডিটেরিয়ামের ওয়াশরুম থেকে মানসিক ভারসম্যহীন এক ব্যক্তির অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর Read more

মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না: ডিএমপি কমিশনার
মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না: ডিএমপি কমিশনার

বাংলা নববর্ষের শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।রোববার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন