মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদক অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো.আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।দুদকের অভিযানের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি অর্থ বছরে মাদারীপুর সদর হাসপাতালের ঔষধ সামগ্রী, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন সামগ্রী, গজ-ব্যান্ডেজ-তুলা সামগ্রী, কেমিক্যাল রিজেন্ট সামগ্রী ও আসবাবপত্র সামগ্রীর ৬টি প্যাকেজের দরপত্রে মাদারীপুর সদর হাসপাতালে পাঁচ বছর কাজের অভিজ্ঞতাহীন ও বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাখিলকারী ঠিকাদারী প্রতিষ্ঠানকে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের পছন্দ অনুযায়ী শুধুমাত্র একটি প্রতিষ্ঠানকে দরপত্রের সবগুলো প্যাকেজের কাজের সুপারিশ করার অভিযোগ পেয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দরপত্রের বিভিন্ন নথিপত্র দেখতে চায় দুদক। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের দরপত্রের কাগজপত্র অনুসন্ধান করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করবেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি
ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে হাজার হাজার যুবকের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা সোমবার Read more

ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে Read more

শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে কুমিল্লায় পহেলা বৈশাখ উদযাপন
শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে কুমিল্লায় পহেলা বৈশাখ উদযাপন

সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়, এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকভাবে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা Read more

বিমানবন্দর স্টেশনের কাছে সিরাজগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত
বিমানবন্দর স্টেশনের কাছে সিরাজগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত

রাজধানীর ঢাকার বিমানবন্দর রেলস্টেশনের কাছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে Read more

চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ শিকার, প্রশাসন নির্বিকার
চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ শিকার, প্রশাসন নির্বিকার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের মধ্যে প্রকাশ্য দিবালোকেই চলছে ইলিশ শিকার। প্রশাসনের নিষেধাজ্ঞা Read more

এপ্রিলে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি
এপ্রিলে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি

চলতি এপ্রিল মাসে দেশে ৬-৮ টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.১ ডিগ্রি সেলসিয়াস) এবং ৩-৪টি তীব্র (৪০- ৪১.৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন