ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় একশো। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৮৬০ ছাড়িয়ে গেছে।মঙ্গলবার (১৩ মে) পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলু।আল জাজিরা জানায়, ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং সোমবার বর্বর হামলায় উপত্যকাজুড়ে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন।পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫২ হাজার ৮৬২ জনে পৌঁছেছে বলে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি আরও ৯৪ জন আহত হয়েছেন। যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৪৯ ফিলিস্তিনি নিহত এবং আরও ৭ হাজার ৬০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে মহাপরিচালকের পক্ষথেকে ভিডিপি সদস্যদের মাঝে উপহার বিতরণ
খাগড়াছড়িতে মহাপরিচালকের পক্ষথেকে ভিডিপি সদস্যদের মাঝে উপহার বিতরণ

খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে তৃনমুল পর্যায়ের নন মুসলিম আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে নববর্ষ উপলক্ষে উপহার Read more

ভালুকায় নির্ধারিত স্টপেজ ফাঁকা, সড়কেই বাস থামায় বাড়ছে ঝুঁকি
ভালুকায় নির্ধারিত স্টপেজ ফাঁকা, সড়কেই বাস থামায় বাড়ছে ঝুঁকি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্ধারিত বাসস্ট্যান্ড কার্যকর না থাকায় মহাসড়কেই চলছে যাত্রী ওঠানামা। এতে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাড়ছে Read more

কঠিন সময়ে আশার আলো ছিলেন খালেদা জিয়া: প্রেস সচিব
কঠিন সময়ে আশার আলো ছিলেন খালেদা জিয়া: প্রেস সচিব

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির সবচেয়ে কঠিন সময়ে আশার আলো ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার Read more

চীনের প্রভাব ঠেকাতে নতুন চুক্তি করল যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া
চীনের প্রভাব ঠেকাতে নতুন চুক্তি করল যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া

চীনের প্রভাবশালী বিরল খনিজ বাজারে ভারসাম্য আনতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। দেশ দুটি বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ খনিজ Read more

২০০ কেজি পিরানহা মাছ জব্দের পর ধ্বংস করা হলো জনসম্মুখে 
২০০ কেজি পিরানহা মাছ জব্দের পর ধ্বংস করা হলো জনসম্মুখে 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রায় ২০০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে মাছের Read more

ধর্ষণ নিয়ে ‘মিথ্যা ন্যারেটিভ’ প্রমাণিত হলে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা
ধর্ষণ নিয়ে ‘মিথ্যা ন্যারেটিভ’ প্রমাণিত হলে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংঘটিত একটি কথিত ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে ‘মিথ্যা ন্যারেটিভ’ তৈরি করে প্রপাগাণ্ডা চালানোর অভিযোগ তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন