সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ২২ লাখ ৯৭ হাজার ১৪০ টাকা।সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানার সই করা এসংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে।এছাড়া মন্ত্রণালয় থেকে জারি করা একটি আদেশে বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে কর্মরত ৪৫ জন শিক্ষক ১০ম গ্রেড দাবি করে ২০১৮ সালে হাইকোর্টে একটি রিট আবেদন (নং-৩২১৪/২০১৮) দায়ের করেন। আদালত রিট আবেদনকারীদের পক্ষে রায় দিলে সরকারের পক্ষ থেকে আপিল বিভাগে লিভ টু আপিল (নং-৩৫৬৪/২০১৯) করা হয়। পরে সরকারের দাখিল করা সিভিল রিভিউ পিটিশন (নং-১২৪/২০২২) এর শুনানি শেষে চলতি বছরের ২৪ এপ্রিল আপিল বিভাগ রায় দেন।রায়ে বলা হয়, রিট আবেদনকারীরা ৪, ৮ ও ১২ বছরের সেবা শেষে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাবেন না। তবে ভবিষ্যতে এ সুবিধা চালু হলে তারা সেটি পেতে পারেন। রায়ের এই ব্যাখ্যার ভিত্তিতে মন্ত্রণালয় ৪৫ জন প্রধান শিক্ষকের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, এই ৪৫ জন প্রধান শিক্ষকের মধ্যে ১২তম গ্রেডে থাকা ১ জনকে ১০ম গ্রেডে উন্নীত করলে অতিরিক্ত ব্যয় হবে ৮৯ হাজার ১৮০ টাকা। একইভাবে, ১১তম গ্রেডে থাকা ৩৪ জনকে ১০ম গ্রেডে উন্নীত করতে লাগবে ২২ লাখ ৭৯ হাজার ৯৬০ টাকা। এ ছাড়া, ৮ম গ্রেডে থাকা ২ জন আপাতত অতিরিক্ত কোনো সুবিধা পাবেন না, তবে ভবিষ্যতে তাদের উচ্চ গ্রেড নির্ধারণ হলে বকেয়া ও নিয়মিত বেতনের জন্য অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে। অর্থ্যাৎ এই ৪৫ জন প্রধান শিক্ষকের জন্য মোট অতিরিক্ত ব্যয় হবে ২২ লাখ ৯৭ হাজার ১৪০ টাকা।প্রতিবেদনে আরও বলা হয়, কেবল ৪৫ জন প্রধান শিক্ষকের গ্রেড পরিবর্তনে এই ব্যয় নির্ধারণ করা হলেও, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫২৪ জন প্রধান শিক্ষকের জন্য ১০ম গ্রেড কার্যকর করা হলে সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৩২১ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ৫৮০ টাকা।এমন অবস্থায়, ৪৫ জন রিটকারী প্রধান শিক্ষকের ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। একই সঙ্গে দেশের সব প্রধান শিক্ষকের জন্যও ১০ম গ্রেড বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাপ্রাথমিক বিদ্যালয়প্রধান শিক্ষক১০তম গ্রেডে উন্নীতএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশি চলচ্চিত্রে ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
বিদেশি চলচ্চিত্রে ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা ছবির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ Read more

তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের
তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘নগ্ন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়েছেন নীলা ইস্রাফিল।আজ শনিবার রাতে নিজের Read more

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন রুমিন ফারহানা
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও Read more

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের সম্পূরক ও সমন্বিত চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার Read more

বিশস্ত এসিল্যান্ডের বদলি ঠেকাতে মানুষের আহাজারি
বিশস্ত এসিল্যান্ডের বদলি ঠেকাতে মানুষের আহাজারি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসানের বদলি আদেশ পত্যাহার চেয়ে গনস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত Read more

অতিরিক্ত দামে টিকেট বিক্রি, নারায়ণগঞ্জে দুই পরিবহনকে জরিমানা
অতিরিক্ত দামে টিকেট বিক্রি, নারায়ণগঞ্জে দুই পরিবহনকে জরিমানা

নারায়ণগঞ্জে মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত দামে টিকেট বিক্রির দায়ে দুটি পরিবহন কাউন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন