জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে হলো দুই বিভাগ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার (১২ মে) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক অনুমোদিত অধ্যাদেশ জারির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। দীর্ঘদিন ধরে আলোচিত এই কাঠামোগত পরিবর্তন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের তীব্র আন্দোলনের মধ্যেই কার্যকর করা হয়েছে।গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের পর থেকেই এনবিআরের আওতাধীন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এর বিরোধিতা করে আসছিলেন। তারা খসড়াটি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে সাত দফা সুপারিশ উত্থাপন করেছিলেন। তবে চূড়ান্তভাবে জারি হওয়া অধ্যাদেশে এসব দাবির বেশিরভাগই উপেক্ষিত হয়েছে বলে জানা গেছে।নতুন অধ্যাদেশে বলা হয়েছে, সরকারের রাজস্ব নীতি প্রণয়ন এবং রাজস্ব আহরণ ব্যবস্থাপনা কার্যক্রম আলাদা করা জরুরি। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই বিদ্যমান কাঠামো ভেঙে দুটি নতুন বিভাগ গঠন করা হয়েছে। যেহেতু বর্তমানে সংসদ বিলুপ্ত অবস্থায় রয়েছে, তাই সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি জরুরি পরিস্থিতিতে এই অধ্যাদেশ জারি করেছেন।কর্মকর্তাদের অভিযোগ, রাজস্ব নীতি বিভাগের সচিব বা সিনিয়র সচিব পদে “উপযুক্ত যোগ্যতাসম্পন্ন যেকোনো সরকারি কর্মকর্তা” নিয়োগের বিধান রাখা হয়েছে, যা দীর্ঘদিন ধরে সরাসরি রাজস্ব নীতি প্রণয়নে যুক্ত বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের অভিজ্ঞতাকে উপেক্ষা করে। একইভাবে, মৌলিক পদে নিয়োগের ক্ষেত্রে অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, পরিসংখ্যান, আইন, প্রশাসনসহ অন্যান্য খাতের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হলেও রাজস্ব সংক্রান্ত ক্যাডার কর্মকর্তাদের জন্য কোনো নির্দিষ্ট সুযোগ রাখা হয়নি।এছাড়া জনবল পদায়নে অধ্যাদেশে নির্দিষ্ট কোনো কমিটির উল্লেখ না থাকায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে কর আইন প্রয়োগ ও কর আহরণ পরিস্থিতি পরিবীক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কর্মকর্তাদের মতে ব্যবস্থাপনা বিভাগের ওপর নীতি বিভাগের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করে।আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব নিয়োগে ২০ বছরের সরাসরি রাজস্ব অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাকে পালাক্রমে দায়িত্ব দেওয়ার পরিবর্তে, যে কোনো অভিজ্ঞ সরকারি কর্মকর্তাকে নিয়োগে ‘অগ্রাধিকার’ দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও একটি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে—প্রথমে খসড়ায় রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো শুধুমাত্র প্রশাসন ক্যাডারের জন্য নির্ধারিত থাকলেও, চূড়ান্ত অধ্যাদেশে সেখানে বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডার কর্মকর্তাদেরও সুযোগ রাখা হয়েছে।অধ্যাদেশ কার্যকরের পরদিনই রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে বিসিএস কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা, নন-ক্যাডার কর্মকর্তা এবং তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের অংশগ্রহণে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়। এই ব্যানারে সোমবার সকাল ৯টা থেকে দীর্ঘ নয় ঘণ্টা আলোচনা হয় এবং মঙ্গলবার থেকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।এর আগে, ৮ মে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) ও ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন (ডিটিবিএ) পৃথক বিবৃতিতে এনবিআর বিলুপ্তির পরিবর্তে কাঠামোগত সংস্কারের দাবি জানায়। পাশাপাশি গত দুই সপ্তাহে আয়কর ও কাস্টমস বিভাগের বিভিন্ন সংগঠন জরুরি সাধারণ সভা (ইজিএম) করে অধ্যাদেশ বাতিলের দাবি জানায়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বীনি শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়: আল্লামা মামুনুল হক
দ্বীনি শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়: আল্লামা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়েখ আল্লামা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম করলেও দেশের শিক্ষাব্যবস্থা এখনও কাঙ্ক্ষিত উন্নয়নের মাইলফলকে Read more

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব
আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টায় Read more

১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার, প্রজ্ঞাপন জারি
১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার, প্রজ্ঞাপন জারি

সুপ্রিম কোর্টের ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠানো হয়।বৃহস্পতিবার (১০ জুলাই) আইন মন্ত্রণালয়ের আইন ও Read more

প্রাথমিক অবস্থায় যে ৫টি লক্ষণ থেকে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন
প্রাথমিক অবস্থায় যে ৫টি লক্ষণ থেকে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন

বিভিন্ন ধরণের ক্যানসার রয়েছে যার মধ্যে গলার ক্যানসার। অন্যান্য ক্যানসারের মতো এটাও সঠিক সময়ে চিকিৎসা না নিলে ভয়াবহ রূপ নিতে Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি তেল শোধনাগারে আগুন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি তেল শোধনাগারে আগুন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন