মেয়েদের ২০২৬ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থাইল্যান্ড নারী দলকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূল পর্বে উঠে গেল ফাতিমা সানার দল।টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে পাকিস্তানের মেয়েরা। এই ম্যাচ ৮৭ রানের বড় ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। কেননা জবাব দিতে ব্যাট করতে নেমে থাইল্যান্ড ৩৪.৪ ওভারে মাত্র ১১৮ রানে অল-আউট হয়ে যায়।    পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দাপুটে হাফ-সেঞ্চুরি করেন। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ বল খেলে ৬২ রান করে নট-আউট থাকেন পাক  অধিনায়ক। বল হাতে ৮ ওভার বল করে ৩৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। ম্যাচ সেরা পুরস্কারও উঠে তার হাতে২০২৫ মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রয়েছে বিসিসিআইয়ের হাতে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে এবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে হবে। কারণ পাকিস্তানের ম্যাচগুলি আয়োজিত হবে নিরপেক্ষ কেন্দ্রে। এমনকি পাকিস্তান যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচও হবে ভারতের বাইরে।বল হাতে দলের কাজের কাজটা করেন নাশরা সান্ধু ও রামিন শামিম। নাশরা ৮ ওভার বলে করে ১টি মেডেনসহ ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। শামিম ৭.৪ ওভার বল  করে ১ মেডেনসহ ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ৪ ওভারে ১১ রান খরচ করে ১ উইকেট শিকার করেন সাদিয়া ইকবাল।   এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে ইটভাটার বিষাক্ত গ্যাস-ধোঁয়ায় নষ্ট ১৫ একর জমির ধান
মির্জাপুরে ইটভাটার বিষাক্ত গ্যাস-ধোঁয়ায় নষ্ট ১৫ একর জমির ধান

টাঙ্গাইলের মির্জাপুরে চার ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় ১৫ একর জমির ধান পুড়ে নষ্ট হয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে Read more

সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক
সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক

২০২৪ সালের জুলাই মাস। দেশের রাজপথ তখন উত্তাল কোটা সংস্কার আন্দোলনে। তরুণেরা স্লোগানে, সাহসে, আর স্বপ্নে জাগিয়ে তুলেছিল নতুন আশার Read more

মেঘনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার নামে টাকা আদায়
মেঘনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার নামে টাকা আদায়

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নে অবস্থিত ৪০ নম্বর শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ Read more

আনোয়ারায় সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
আনোয়ারায় সিএনজি চালকের ঝুলন্ত  লাশ উদ্ধার

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আরফাত (১৮), নামে এক সিএনজি চালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি পেশায় একজন Read more

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে প্রকাশিত হয়েছে। ফলাফল Read more

ছাত্রসংসদ বাকসু নির্বাচনের দাবীতে বিক্ষোভ
ছাত্রসংসদ বাকসু নির্বাচনের দাবীতে বিক্ষোভ

বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন