নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১২ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মাসুদুর রহমান পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ঘনিষ্ঠজন বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মৃত্যুর ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।জানা গেছে, দীর্ঘ ১৫ বছর নারায়ণগঞ্জের ওসমান পরিবার ও স্থানীয় সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকার সঙ্গে মিলে লুটপাটের মহোৎসব চালাতেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান। প্রতিনিয়ত মেঘনা গ্রুপসহ বিভিন্ন কলকারখানা থেকে চাঁদাবাজির বিশাল অর্থ উত্তোলন করে নারায়ণগঞ্জ ক্লাবে এসে শামীম ওসমানের কাছে বস্তায় বস্তায় পুরো টাকার বান্ডিল হস্তান্তর করতেন এই মাসুম। শামীম ওসমান ছাড়াও এই পরিবারের সবাইকে নানাভাবে খুশি করেই অপরাধ করতেন তিনি। নারী কেলেঙ্কারিসহ এই মাসুমের বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবিপ্রবির সালাম হলে ধূমপান নিষিদ্ধ
নোবিপ্রবির সালাম হলে ধূমপান নিষিদ্ধ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহিদ আব্দুস সালাম হলের কমন প্লেসগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ক্যান্টিনেও ধূমপানজাতীয় Read more

ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী
ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী

একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনি এলাকায় একজন ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন। এর থেকে বেশি খরচ Read more

গলাচিপায় শিশু নির্যাতন মামলায় ইউপি সদস্যসহ দুইজন কারাগারে
গলাচিপায় শিশু নির্যাতন মামলায় ইউপি সদস্যসহ দুইজন কারাগারে

পটুয়াখালীর গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য হাসান সরদার (৫৫) ও তার সহযোগী হেলাল Read more

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আগ্রহ Read more

৪৯তম বিসিএস: আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
৪৯তম বিসিএস: আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি টেস্টে (এমসিকিউ টাইপ) আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন